এক্সপ্লোর

Mamata Banerjee on Yaas Cyclone : ইয়াসের তাণ্ডবে এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি, জল কমলে ফিল্ড-সার্ভে : মুখ্যমন্ত্রী

ইয়াসের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি অন্য কয়েকটি জেলাতেও ক্ষতি হয়েছে। "এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে", বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : ইয়াসের তাণ্ডবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি অন্য কয়েকটি জেলাতেও ক্ষতি হয়েছে। "এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে", বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,  "আজও অশোকনগরে অনেকগুলি বাড়ি ভেঙেছে। শান্তিপুর, নদিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে। বহরমপুরে বাজ পড়ে দু'জন মারা গেছে। জল কমলে ফিল্ডে গিয়ে সার্ভে করা হবে।"

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য জেলার মধ্যে হাওড়ায় ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ৩ লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষিজমিতে নোনা জল ঢুকে, বাঁধ ভেঙে ও বন্যার জলে ঢুকে কৃষিক্ষেত্র ও উদ্যানপালনে প্রাথমিকভাবে ১.১৬ লক্ষ হেক্টর জমির ক্ষতি হয়েছে। অর্থমূল্যে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
  
এছাড়া জল নামার পর দুর্গত এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনায় এক ধরনের সাপ আছে। যেটা কামড়ালেই সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। সুতরাং সাগর, সুন্দরবন এলাকার দিকে বেশি করে যত্ন নিতে হবে।

এর পাশাপাশি IMA-এর ডাক্তাররা যদি টিম করে করে ব্লকে যায় তার আবেদন জানান। বিশেষ করে যে ব্লকগুলিতে বেশি ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এরকম খুব বেশি হলে ৩০-৩২টি ব্লক আছে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরাও যাতে গিয়ে গিয়ে একটু দেখে নেন সেকথাও বলেন তিনি। 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা কোটালের জোড়া তাণ্ডবলীলায় অন্তত এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রভাব পড়েছে ১০টি জেলায়, গতকালই একথা জানান মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আকাশপথে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সাগর, হিঙ্গলগঞ্জ, দিঘা পরিদর্শনে করবেন তিনি। সাগর ও দিঘাতে প্রশাসনিক বৈঠকও করবেন। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য প্রশাসনের একটি দলের সঙ্গে ইয়াসে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় আকাশপথে ঘুরে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। সেই দলে থাকছেন খোদ মুখ্যসচিবও।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget