এক্সপ্লোর

Cyclone Yaas Update: শক্তি হারিয়ে ইয়াস এখন নিম্নচাপ, দফায় দফায় বৃষ্টি কলকাতাজুড়ে

জানানো হয়েছে,  ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গাতেও।

কলকাতা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়র শক্তি ক্ষয় করেছে। নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস। তার জেরে সকাল থেকেই কলকাতার বিভিন্ন অংশে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি। জল জমেছে কালীঘাটের বিভিন্ন অংশে। কালীঘাটের মন্দিরের দরজা পর্যন্ত জল উঠেছে। কটালের কারণে লক গেট বন্ধ থাকবে বিকেল ৪টে পর্যন্ত। বিকেল ৪টে পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই সময়ে বৃষ্টি চললে জল জমার আশঙ্কা করছে পুরসভা। জানানো হয়েছে,  ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গাতেও।

পূর্বাভাস ছিলই। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছিল ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা রয়েছে। দুপুরে জোয়ারের সময় গঙ্গার জলস্তর উঠতে পারে প্রায় সাড়ে ১৭ ফুটের কাছে। শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। 

পাশাপাশি কলকাতা পুরসভা জানিয়েছিল, গতকালের মতো আজও বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার সব লকগেট। সেইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা।

বুধবার ইয়াসের আঁচ এড়িছে কলকাতা। তবে বিক্ষিপ্ত জল জমার পাশাপাশি কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বুধবার রাতে ঝোড়ো হাওয়ার দাপটে নিউ আলিপুরে উপড়ে গিয়েছিল গাছ। বিশাল একটি কদম গাছ উপড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় পাশের তিনতলা আবাসনের একটি ফ্ল্যাট। একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিপর্যয় মোকাবিলা দল, নিউ আলিপুর থানার পুলিশ ও সিইএসসি-র কর্মীদের সঙ্গে নিয়ে সকালে ঘটনাস্থলে যান পুরসভার কর্মীরা। গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।  

উল্লেখ্য হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এই মুহূর্তে ইয়াস রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। গভীর নিম্নচাপটি এ বারে বিহার-উত্তরপ্রদেশের দিকে সরবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। ইয়াসের অবস্থানের জেরেই আজ পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির হচ্ছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবেপুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়া-বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Dharmendra Pradhan Resigns : 'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
CJP Withdraws Agitation : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদ কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টির
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদ কর্মসূচি নিয়ে বড় সিদ্ধান্ত ককরোচ জনতা পার্টির
Dharmendra Pradhan Resignation Live : যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিল ককরোচ জনতা পার্টি
যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিল ককরোচ জনতা পার্টি

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget