এক্সপ্লোর

Malda Medical College Flood: দিনভর বৃষ্টিতে জলে ভাসছে মালদা মেডিক্যাল কলেজের অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি বিভাগ

দিনভর বৃষ্টিতে জলে ভাসছে মালদা মেডিক্যাল কলেজের অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি বিভাগ

মালদা: অবিরাম বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ। জল ঢুকেছে অপারেশন থিয়েটারেও। একতলায় থাকা রোগীদের দোতলায় স্থানান্তর করা হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দাবি, সামায়িক কিছু সমস্যা হলেও চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

নিম্নচাপের জেরে দুপুর থেকে অঝোরে বৃষ্টি। জল থইথই মালদা মেডিক্যাল কলেজ চত্বর। অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, মেল মেডিক্যাল ওয়ার্ড, সব কিছুই জলের তলায়। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনরা।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দুপুর ১২টার পর মালদা জেলাজুড়ে শুরু হয় বৃষ্টি। সময় যত এগোতে থাকে, ততই বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। আর তাতেই জলবন্দি হয়ে পড়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। পরিস্থিতি বেগতিক বুঝে একতলায় ভর্তি থাকা রোগীদের দোতলায় নিয়ে যাওয়া হয়। 

জল ঢুকে পড়ায় অস্ত্রোপচার বন্ধ করে দেওয়া হয় একতলার অপারেশন থিয়েটারে। এই অবস্থায় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, 'প্রবল বৃষ্টির জেরে হাসপাতালের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি না থামলে সমস্যা মিটবে না। তবে চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি।' এদিকে, প্রবল বৃষ্টিতে ইংরেজবাজারের কয়েকটি ওয়ার্ডও জলমগ্ন হয়ে পড়েছে। 

উল্লেখ্য হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এই মুহূর্তে ইয়াস রয়েছে ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর। গভীর নিম্নচাপটি এ বারে বিহার-উত্তরপ্রদেশের দিকে সরবে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর। ইয়াসের অবস্থানের জেরেই আজ পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির হচ্ছে।

ভারী থেকে অতিভারী বৃষ্টি হবেপুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়া-বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০-৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে।

যদিও বুধবার ইয়াসের আঁচ এড়িছে কলকাতা। তবে বিক্ষিপ্ত জল জমার পাশাপাশি কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। বুধবার রাতে ঝোড়ো হাওয়ার দাপটে নিউ আলিপুরে উপড়ে গিয়েছিল গাছ। বিশাল একটি কদম গাছ উপড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয় পাশের তিনতলা আবাসনের একটি ফ্ল্যাট। একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। বিপর্যয় মোকাবিলা দল, নিউ আলিপুর থানার পুলিশ ও সিইএসসি-র কর্মীদের সঙ্গে নিয়ে সকালে ঘটনাস্থলে যান পুরসভার কর্মীরা। গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget