এক্সপ্লোর

Cyclone Yaas : দুর্গতদের সুরক্ষা নিশ্চিত করুন, ইয়াস নিয়ে কংগ্রেস কর্মীদের উদ্দেশে ট্যুইট-বার্তা রাহুলের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে প্রশাসন। এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীরা যাতে দুর্গতদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন, তার জন্য ট্যুইটারে আবেদন জানালেন রাহুল গাঁধী।

নিউ দিল্লি : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরাতে শুরু করেছে প্রশাসন। সব রকমের তৎপররতা গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস কর্মীরা যাতে দুর্গতদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন, তার জন্য ট্যুইটারে আবেদন জানালেন রাহুল গাঁধী।

গতকাল আবহাওয়া অফিস জানিয়েছিল, ২৬ মে উত্তর ওড়িশার বালাসোরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

এদিকে ওড়িশার পাশাপাশি বাংলার উপকূলবর্তী এলাকাতেও ঘূর্ণিঝড়ের তীব্র দাপটের পূর্বাভাস রয়েছে। ওড়িশার বালাসোর দিয়ে ক্রস করে জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক হয়ে এরাজ্যে পূর্ব মেদিনীপুরে আছড়ে পড়বে ইয়াস। আজ সকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থানের কথা জানিয়েছে মৌসম ভবন। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতায়। এছাড়াও আতঙ্কের প্রহর গুণছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার মানুষ।

এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার আবেদন জানালেন রাহুল। ট্যুইটারে তিনি লেখেন, বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গ ও ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে। কংগ্রেস কর্মীদের কাছে আবেদন করছি, দুর্গতদের সবরকম সুরক্ষার বন্দোবস্ত করুন। মেনে চলুন সতর্কতা।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলার জন্য তৈরি ৮ কলাম সেনা ও ইঞ্জিনিয়ারের টাস্ক ফোর্স। বাংলা ও ওড়িশা উপকূলে প্রস্তুত রয়েছে উদ্ধারকারী দল। দ্রুত উদ্ধারে প্রস্তুত নৌবাহিনীর ৯টি বিমান, ২৫টি হেলিকপ্টার। পর্যটকশূন্য দিঘা, তাজপুরে মোতায়েন রয়েছে এনডিআরএফ, এসডিআরএফ। উড়ছে ড্রোন, নজর রাখছে কপ্টার। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। এদিকে কলকাতায় ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ দায়িত্বে রয়েছে পুলিশ। সৌমেন মিত্রর নেতৃত্বে এনডিআরএফ, বিএসএনএল, সিইএসসি-র আধিকারিকদের নিয়ে তৈরি হয়েছে বিশেষ টিম। কেএমসি-র তরফেও প্রতি বরোয় থাকবে পৃথক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget