এক্সপ্লোর

Cyclone Yaas Update: মাত্র কয়েক মিনিটের ঝড়ের জের, লন্ডভন্ড অশোকনগর ও ব্যারাকপুরের একাংশ

প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ ঝড় বয়ে যায়। তাতেই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি।

বারাসাত: মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই লন্ডভন্ড অশোকনগর ও ব্যারাকপুরের একাংশ। প্রশাসন সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ ঝড় বয়ে যায়। তাতেই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি। সবথেকে ক্ষতি হয়েছে অশোকনগর-কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়া। ঘটনাস্থলে যান অশোকনগরের বিধায়ক। ঝড়ে বিপর্যস্ত ব্যারাকপুরের একাংশও।

ইয়াস যেতে না যেতেই ফিরল টর্নেডো? মঙ্গলবার দুপুরে ব্যান্ডেল-হালিশহর তছনছ করে দিয়ে যায় ক্ষণিকের টর্নেডো। সেই আতঙ্কই ফিরে এল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। অশোকনগর-কল্যাণগড়ের ২২ নং ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, আমি মাঠে ছিলাম, হঠাৎ দেখি শোঁ শোঁ করে শব্দ করছে, দেখি টিন উড়ে আসছে, তারপর আমি শুয়ে পড়েছি, দেখলাম - সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৯টা। আকাশের মুখ ভার। বৃষ্টি ভেজা অশোকনগর-কল্যাণগড় পুরসভার  শক্তিনগর ও গুমা খ্রিস্টানপাড়ায় হঠাৎ ঝড় ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘর থেকে বেরতেই নজরে পড়ে ভয়ঙ্কর এই দৃশ্য!মুহূর্তের দুরন্ত ঘূর্ণিপাকে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উড়ে যায় টিনের চালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ঘরের কংক্রিটের চাঙড় ভেঙে আহত হয় নাবালিকা। তাকে ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। এদিন ঘটনাস্থলে যান অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, যতটা সম্ভব সাহায্য করব। উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন অবশ্য এই ঝড়কে এখনই টর্নেডো বলছে না।

উত্তর ২৪ পরগনার অশোকনগরের মতোই পরিস্থিতি নদিয়ার শান্তিপুর-চাকদায়। ভোররাতের হঠাৎ ঝড়ে সব তছনছ। লণ্ডভণ্ড ঘরবাড়ি। কোথাও আস্ত টিনের চাল উড়ে গিয়ে আটকে আছে গাছে। জায়গায় জায়গায় ভেঙেছে গাছ। ছিড়েছে বিদ্যুতের তার। ভোর ৪টে নাগাদ কয়েক মিনিটের ঝড়ে এই অবস্থাই হয় নদিয়ার চাকদা পুরসভা এলাকায়। চাঁদুরিয়া পঞ্চায়েতের মুকুন্দরনগরে গাছ উপড়ে তার ছিড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। শান্তিপুরের করমচাপুর ও হিজুলি গ্রামে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে, সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছে নদিয়া জেলা প্রশাসন।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget