এক্সপ্লোর

Daily COVID Updates: গতকালের চেয়ে একলাফে দ্বিগুণ, ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৭৫২, মৃত্যু ৪ রোগীর

Daily COVID Cases: নতুন করে করোনার এই প্রকোপের নেপথ্যে রয়েছে নোভেল করোনাভাইরাসের নয়া রূপ, JN.1.

নয়াদিল্লি: ফের রেকর্ড হারে বৃদ্ধি দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫২ জন, বিগত সাত মাসের মধ্যে যা সর্বাধিক। শুধু তাই নয়, একদিন আগে দৈনিক সংক্রমণ যা ছিল, তার চেয়ে দ্বিগুণ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।  এই গত ২৪ ঘণ্টায় আরও চার জন করোনা রোগীর মৃত্যু হয়েছে দেশে। (Daily COVID Updates)

নতুন করে করোনার প্রকোপ দেওয়ার পর থেকে তরতর করে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। একদিন আগে দৈনিক সংক্রমণ ছিল ৩২৮, যার মধ্যে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা ছিল ২৬৫। মারা গিয়েছিলেন একজন। তার পরই একধাক্কায় দৈনিক সংক্রমণ বেড়ে ৭৫২ হয়ে গেল। কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মারাও গিয়েছেন চার জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৪২০। (Daily COVID Cases)

নতুন করে করোনার এই প্রকোপের নেপথ্যে রয়েছে নোভেল করোনাভাইরাসের নয়া রূপ, JN.1. গোয়াতেও ২১ জনের শরীরে JN.1 সংক্রমণ পাওয়া গিয়েছে। নয়ডাতেও  একজনের শরীরের মিলেছে সংক্রমণ। এই মুহূর্তে কেরলেই সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮৭২।  গত চার সপ্তাহে গোটা বিশ্বে করোনা সংক্রমণে ৫২ শতাংশ বৃদ্ধি চোখে পড়েছে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই চার সপ্তাহে মোট ৮ লক্ষ ৫০ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন। মৃত্যুর হারেও ৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। নতুন করে ৩ হাজার করোনা রোগী মারা গিয়েছেন।

আরও পড়ুন: Gujarat Lifts Liquor Ban: শুকনো মুখে থাকতে হবে না, আর ‘ড্রাই স্টেট’ নয় গুজরাত, সুরার উপর থেকে নিষেধাজ্ঞা উঠল

করোনার নয়া রূপ JN.1-কে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ বলে উল্লেখ করেছে WHO. করোনার এই নয়া রূপ কতটা বিপজ্জনক, এখনও পর্যন্ত সম্যক ধারণা গড়ে ওঠেনি সেই নিয়ে। কিন্তু যেভাবে লাফিয়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চলেছে, তাতে অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সর্দি-কাশি হলেও আর হেলাফেলা করা যাবে না। শুধু সাময়িক অসুস্থতাই নয়, শরীরে করোনার দীর্ঘমেয়াদি প্রভাব দেখে যাচ্ছে বলে মত তাঁদের। 

JN.1-কে ওমিক্রনেরই পরিবর্তিত রূপ বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।  তবে ওমিক্রন সেই নিরিখে প্রাণঘাতী ছিল না। JN.1 ওমিক্রনের মতো হলে ঠিক আছে, আর যদি তা না হয়, তাহলে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এমনিতে কোনও ভাইরাস চরিত্রবদল করলে গোড়ার দিকে তার প্রভাব হয় মারাত্মক। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। অ্যান্টিবায়োটিকও সেভাবে কাবু করতে পারে না তাকে। JN.1-ও একই ভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে। একাধিক বার করোনায় আক্রান্ত হয়েছেন যাঁরা, তাঁদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি বলে মত বিশেষজ্ঞদের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget