এক্সপ্লোর

শুভেন্দুর নন্দীগ্রামের সভার পরদিনই ঘনিষ্ঠ ২ নেতার নিরাপত্তা প্রত্যাহার, আলোড়ন

শুভেন্দুর সঙ্গে সাম্প্রতিক কালে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে, তিনি দল ছাড়বেন কিনা, ছাড়লেও কোন দলে যোগদান করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার অন্ত নেই। তিনি দল ছাড়লে ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূল কতটা ধাক্কা খেতে পারে, তা নিয়েও জল্পনায় ব্যস্ত রাজনৈতিক মহল। ইতিমধ্যেই জেলায় জেলায় তাঁর কাটআউট টাঙিয়ে ‘আমরা দাদার সঙ্গে’ জাতীয় স্লোগান লেখা দেখা যাচ্ছে।

কলকাতা: শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নন্দীগ্রামের দুই নেতা আবু তাহের ও মেঘনাদ পালের নিরাপত্তা প্রত্যাহার করা হল। গতকাল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রামে পরিবহণমন্ত্রীর সভার পরদিনই নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল এই দুজনের, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল, আলোড়ন চলছে। যদিও জেলা পুলিশের তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি এ ব্যাপারে। শুভেন্দুর সঙ্গে সাম্প্রতিক কালে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে, তিনি দল ছাড়বেন কিনা, ছাড়লেও কোন দলে যোগদান করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার অন্ত নেই। তিনি দল ছাড়লে ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূল কতটা ধাক্কা খেতে পারে, তা নিয়েও জল্পনায় ব্যস্ত রাজনৈতিক মহল। ইতিমধ্যেই জেলায় জেলায় তাঁর কাটআউট টাঙিয়ে ‘আমরা দাদার সঙ্গে’ জাতীয় স্লোগান লেখা দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটেই গতকালের নন্দীগ্রাম দিবসের সভায় শুভেন্দু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, ভোটের আগে এলে ভোটের পরেও আসতে হয়। নন্দীগ্রাম আন্দোলন ব্যক্তিগত কারও আন্দোলন নয়, মানুষের আন্দোলন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ‘ভারতমাতা’র জয়ধ্বনিও দেন। অরাজনৈতিক মঞ্চে, প্যারাশুট আর সিড়ি ভেঙে উত্থানের কথা বলে শুভেন্দু জল্পনা উস্কে দিয়েছিলেন আগেই। মঙ্গলবারও ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাতেও সুর চড়ান তিনি। পাল্টা সভা করে বার্তা দেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিমরাও। মঙ্গলবার নন্দীগ্রামের সভায় শুভেন্দুর পাশেই ছিলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাহের। এমনকি বিকেলে চৌরঙ্গি বাজারে ফিরহাদ হাকিমদের সভার পাল্টা সভার আয়োজনও করেন তিনি। অভিযোগ, এর পরপরই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে প্রশাসন। তাহের বলেন, আমার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। এই বিষয়ে আমি কিছুই জানি না, আমাকে কিছু জানানো হয়নি। আপনি কি মনে করছেন গতকালের সভার পর এই সিদ্ধান্ত, প্রশ্ন করা হলে তিনি বলেন, শুভেন্দু তো মন্ত্রী, তৃণমূল করেন, তাঁকে তো দল বহিষ্কার করেনি। তো তাঁর সভায় গেলে অসুবিধা কোথায়। তাহেরের নিরাপত্তার দায়িত্বে থাকতেন দু’জন সশস্ত্র পুলিশ। তৃণমূল নেতার দাবি, তাঁর মতোই নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সভাপতি এবং নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান মেঘনাথ পালের নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে। যদিও এবিষয়ে প্রতিক্রিয়া নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাঁর ফোন সুইচড অফ ছিল। দুজনের পাশাপাশি তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি, আরেক শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোশারফ হোসেনের নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। গত ৮ তারিখ মুর্শিদাবাদের খড়গ্রামে, শুভেন্দুর সভার আয়োজন করেছিলেন এই মোশারফ। যা নিয়েও সামনে এসেছিল তৃণমূলের অন্তর্দন্দ্ব। শুভেন্দু ঘনিষ্ঠদের নিরাপত্তা তুলে কি ঝি-কে মেরে বউকে শেখানোর বার্তা দিতে চাইছে রাজ্য সরকার?

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Uttar Pradesh News: ৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
৪ মাসে ২২ জনের মৃত্যুদণ্ড দিয়েছিলেন! UP-র সেই বিচারকের আদালত থেকে সরল ১০০ খুনের মামলা
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget