এক্সপ্লোর

Blood Bank New Rule: কমবে রক্তের দাম! সারা দেশে 'বিশেষ' নির্দেশ DCGI-এর

DGCI: 'রক্ত বিক্রির জন্য নয়', তাই শুধুমাত্র প্রসেসিং ফি নেওয়ার নির্দেশ।

কলকাতা: বিপদে প্রয়োজন হয় রক্তের। প্রাণ বাঁচাতে রক্ত কিনতে গিয়ে ফতুর হয় বহু লোক। সেই সমস্যার দিকে তাকিয়েই এবার বড়সড় সিদ্ধান্ত ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI)।   

অধিকাংশ সময়েই রোগীর পরিবারের অভিযোগ থাকে, এক এক ইউনিট রক্তের জন্য আকাশছোঁয়া দাম দিতে হয় তাদের। সেই আবহেই এবার  ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া দেশের সব হাসপাতাল (Hospital) ও ব্লাড ব্যাঙ্ককে (Blood Bank) নির্দেশ দিয়েছে প্রতি ইউনিট (Per Unit Price) রক্তের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি (Processing Fee) ছাড়া আর কোনওরকম ভাবে কোনও অতিরিক্ত দাম নেওয়া যাবে না। এমনটা হলে রক্তের দাম অনেকটা কমে আসবে বলে মনে করা হচ্ছে। 

পিটিআই সূত্রে খবর, Drugs Consultative Committee-এর ৬২তম মিটিংয়ের প্রসঙ্গ টেনেছে DCGI. তারা জানিয়েছে ওই মিটিংয়ে সর্বসম্মতভাবে রক্তের জন্য নেওয়া দাম কমানোর বিষয়ে পদক্ষেপ করার কথা বলা হয়েছিল। এই ধারণার পিছনে মূল কারণ ছিল-- 'রক্ত বিক্রির জন্য নয়, জোগানের জন্য'। এই কারণেই শুধুমাত্র প্রসেসিং ফি নিতে পারবে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্ক এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছিল।   

PTI সূত্রের খবর, ডিসেম্বরে DCGI জানিয়েছিল, 'ATR পয়েন্ট ৩-এর ১৮ নম্বর এজেন্ডা অনুযায়ী প্রস্তাব দেওয়া হয়েছিল যে রক্তের জন্য় অতিরিক্ত দাম নেওয়া থামাতে হবে। রক্ত বিক্রির জন্য নয়। এটা শুধুমাত্র জোগানের জন্য।'

নতুন যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত বা Blood Component-এর জন্য শুধুমাত্র প্রসেসিং ফি নিতে পারবে। ২৫০ টাকা থেকে ১৫৫০ টাকার মধ্যে সেই ফি-এর রেঞ্জ বাঁধা রয়েছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে  এই নিয়ম মেনে চলার জন্য আবেদন করেছে DCGI. 

PTI-এর সূত্র অনুযায়ী, যখন রক্তের আকাল দেখা যায় তখন অনেক বেসরকারি হাসপাতাল এক ইউনিট রক্তের জন্য ৩০০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত দাম নেয় বলে অভিযোগ। যদি কোনও বিশেষ রক্তের গ্রুপ (Blood Group) হয় তাহলে সেই দাম আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে নতুন নিয়ম বলবৎ হলে রোগী এবং রোগীর পরিবারের জন্য তা অত্যন্ত স্বস্তির হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নতুন বছরেও আতঙ্ক! ভারতে একদিনে আক্রান্ত বেড়ে ৭৬০, ভয় ধরাচ্ছে কোভিড-কাঁটা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget