এক্সপ্লোর

কমছে শীতের আমেজ, বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

রবিবাসরীয় সকালে লেপ-কম্বলের মধ্যে তিলোত্তমার ঘুম ভাঙলেও বেলা গড়াতেই শীতের আমেজ উধাও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক, ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা: আগামী সপ্তাহের শুরুতেই শীতের আমেজ কমবে কলকাতায়। ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রাতে ও সকালের দিকে শীত শীত ভাব থাকলেও দিনের বেলায় তার আমেজ থাকবে না। রবিবাসরীয় সকালে লেপ-কম্বলের মধ্যে তিলোত্তমার ঘুম ভাঙলেও বেলা গড়াতেই শীতের আমেজ উধাও। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক, ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  শনিবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও শীতের ঝোড়ো ব্যাটিংয়ে জবুথবু জেলা। পূর্বাভাসে বলা হয়েছে,রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমবে। তলে আগামী ২৪ ঘণ্টা এই রকম আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে তা যেতে পারে ১৫ ডিগ্রির ওপরে। জেলার তাপমাত্রা কমই থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমে বাধাপ্রাপ্ত হচ্ছে শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পূবালী হওয়ার প্রভাব বাড়ায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি কমছে। তবে বছরের শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বছরের শেষ দিন, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় ১ ডিগ্রি বাড়ে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানায়, শনিবার নামবে কলকাতা সহ জেলার পারদ। রবিবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। রবিবার জম্মু-কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বঙ্গোপসাগর থেকে আসা পূবালি হাওয়ার সঙ্গে সংঘাতের জেরে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা সৃষ্টি হবে। সেই কারণেই বাড়বে তাপমাত্রা। এদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্য। বরফে ঢেকেছে জম্মু কাশ্মীর, লাদাখ। বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। শ্রীনগর, গুলমার্গ, লেহ্, কার্গিল, দ্রাস, সর্বত্র হিমাঙ্কের অনেকটাই নীচে নেমেছে পারদ।

সেরা শিরোনাম

BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget