এক্সপ্লোর

Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডে NIA জালে উমরের সহযোগী, গ্রেফতার জম্মু-কাশ্মীরের পাম্পোরের বাসিন্দা

Delhi Blast Incident: 'উমর উন নবির সঙ্গে চক্রান্তে সামিল ছিল ধৃত আমির রশিদ আলি', আমির রশিদের নামেই i20-র রেজিস্ট্রেশন ছিল, দাবি NIA-র।

আবির দত্ত : দিল্লি বিস্ফোরণকাণ্ডে NIA জালে উমরের এক সহযোগী। দিল্লি থেকে গ্রেফতার জম্মু-কাশ্মীরের পাম্পোরের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃতের নাম আমির রশিদ আলি এবং সে জঙ্গি ডাক্তার উমর উন নবির সহযোগী। দিল্লি বিস্ফোরণের সময় উমর উন নবির সঙ্গে চক্রান্তে সামিল ছিল ধৃত আমির রশিদ আলি, আমির রশিদের নামেই উদ্ধারহওয়া i20 গাড়ির রেজিস্ট্রেশন ছিল, দাবি NIA-র। বিস্ফোরণ ঘটানোর জন্য কেনা হয়েছিল এই i20 গাড়িটি, দাবি NIA-র। রিমোটের মাধ্যমে গাড়িতে IED বিস্ফোরণ ঘটানোর ছক ছিল উমর ও তার সহযোগীর দাবি NIA-র। 

দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে গত ১০ নভেম্বর। একটি গাড়ি বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন অনেকে। আহত হয়েছেন প্রচুর মানুষ। এই বিস্ফোরণকাণ্ডে আগেই উঠে এসেছিল ডক্টর উমর উন নবির নাম। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেখানেই ছিল উমর। ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে উমরের মৃত্যুর খবর। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ডাক্তারির পড়ুয়া উমরের নাম জঙ্গি সন্দেহে দিল্লি বিস্ফোরণের সঙ্গে আগেই জড়িয়েছে। এবার তারই এক সহকারীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তভার রয়েছে এনআইএ- এর হাতে। বিভিন্ন জায়গা থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারী দল। উমর উন নবির যে সহযোগীকে গ্রেফতার করা হয়েছে তার নাম আমির রশিদ আলি। এনআইএ সূত্রে খবর, এই ব্যক্তি উমরের সঙ্গে দিল্লি এসেছিল। একটি গাড়ি কিনেছিল তারা। সেই গাড়িতে উন্নত মানে আইইডি রেখে রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল উমর এবং তার সহযোগী আমির রশিদ আলির। এনআইএ সূত্রে খবর, দিল্লি বিস্ফোরণকাণ্ডে যে আই২০ গাড়ির হদিশ পাওয়া গিয়েছে, তা এই আমিরের নামেই রেজিস্টার করা ছিল। বিস্ফোরণ করার জন্যই কেনা হয়েছিল এই গাড়ি। NIA- এর দাবি, উমর বিন নবির এই সহযোগী আমির রশিদ আলি দিল্লি বিস্ফোরণকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। 

দিল্লি বিস্ফোরণকাণ্ডে হাওয়ালার মাধ্যমে টাকা এসেছে বলে অনুমান তদন্তকারীদের। সূত্রের খবর, ২০ লক্ষ টাকা লেনদেনের খবর পাওয়া গেছে। জঙ্গি গোষ্ঠী জৈশের হ্যান্ডলার থেকে টাকা এসেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহে অনন্তনাগ থেকে হরিয়ানার মহিলা ডাক্তারকে আটক করছে জম্মু ও কাশ্মীর পুলিশের গোয়েন্দা শাখা CIK। দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে হরিয়ানার ফরিদাবাদের টেরর মডিউলের কানেশন। 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget