এক্সপ্লোর

Delhi Blast : ৩ দিন আগে ফোন বন্ধ, যোগাযোগ করতে পারেনি পরিবার; গা ঢাকা দিয়েছিল দিল্লি বিস্ফোরণে সন্দেহভাজন

Red Fort Blast: তারা বাবাকে আটক করে পুলিশ। তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হতে পারে। তার মানসিক অবস্থার কারণে গতকাল তাকে আটক করা হয়নি।    

শ্রীনগর : তিন দিন আগে ফোন বন্ধ করে দিয়েছিল। যোগাযোগ করতে পারেনি পরিবার। দিল্লি বিস্ফোরণে মূল সন্দেহভাজন চিকিৎসক উমর নবি সম্বন্ধে এমনই তথ্য সামনে আসছে। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে সে-ই আত্মঘাতী বোমাড়ুর কাজ করেছে বলে অনুমান করা হচ্ছে। চিকিৎসক আদিল ও মুজামিলের গ্রেফতারির পর পুলিশ তার খোঁজ করছে জানতে পারার পরই গা ঢাকা দেয় এই উমর। উপরের দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে হরিয়ানার ফরিদাবাদে অ্যামোনিয়াম নাইট্রেট-সহ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ।

এদিকে ৩৩ বছরের এই চিকিৎসক উমর নবি সন্দেহভাজন আত্মঘাতী বোমাড়ু জানার পর অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কয়াল গ্রামে। এখানেই বাড়ি তার। দিল্লি বিস্ফোরণের পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ। কয়াল গ্রামে উমরের বাড়িতে তল্লাশি চালানো হয়। তার মা ও দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, আত্মঘাতী বোমাডুর নমুনা খতিয়ে দেখতে তার মায়ের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এদিন তারা বাবাকেও আটক করে পুলিশ। তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হতে পারে। তার মানসিক অবস্থার কারণে গতকাল তাকে আটক করা হয়নি।  

উমর উন নবির বৌদি অবশ্য বলছে, "ওরা (নিরাপত্তাবাহিনী) আমার স্বামী, দেওর ও শাশুড়িকে নিয়ে গেছে। ওরা আমাদের কাছে উমর কোথায় জানতে চাইছিল। আমরা জানাই, ও দিল্লিতে আছে। এরপরই ওরা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। গত শুক্রবার আমাদের সঙ্গে উমরের কথা হয়েছিল। আমাদের সন্তানদের ও খুব ভালবাসত। যখনই বাড়ি আসত, ক্রিকেট খেলায় মেতে যেত। ক্রিকেট ভালবাসত। আমি আদিলকে (একজন ডাক্তার এবং সাম্প্রতিক বিস্ফোরক বাজেয়াপ্তের ঘটনায় অভিযুক্)ত জানি না...ও (উমর) ওরকম মানুষ নয়। ওকে শিক্ষিত করে তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম এই কারণে যে, ও দু'পায়ে দাঁড়িয়ে আমাদের দেখভাল করতে পারে। এসব আমি বিশ্বাস করি না। ওর বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। গত দুই মাস বাড়ি আসেনি। ওর অনেক বেশি বন্ধুও ছিল না। ও শুধু পড়াশোনা করত। এগুলোই জানি।"

 

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget