এক্সপ্লোর

Delhi Car Blast: রাজধানীতে সন্ত্রাস! ছিন্নভিন্ন বহু প্রাণ, দেশের মুসলিম সংগঠনগুলোর বড় মাথারা বলছেন ...

কেন ঠেকানো গেল না সোমবারের ঘটনা? কোথাও কি গোয়েন্দা ব্যর্থতা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিরোধীদের তরফে। কী বলছে দেশের মুসলিম সংগঠনগুলোর বড় মাথারা?

দেশের রাজধানী। নিরাপত্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। যার মাথায় খোদ অমিত শাহ। দিল্লি পুলিশ থেকে, সেন্ট্রাল আইবি, NIA, দেশের অভ্য়ন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এজেন্সিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ। তারপরও কেন ঠেকানো গেল না সোমবারের ঘটনা? কোথাও কি গোয়েন্দা ব্যর্থতা? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিরোধীদের তরফে।  এরই মধ্যে লাল কেল্লার কাছে হওয়া বিস্ফোরণ নিয়ে মুখ খুলল দেশের প্রধান মুসলিম সংগঠনগুলো। মুখ খুলেছে All India Muslim Personal Law Board-ও। এই ঘটনায়  উদ্বেগ প্রকাশই করেছে প্রধান মুসলিম সংগঠনগুলি। বরং তাদের নিশানা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই।  নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সেই সঙ্গে সরকারের কাছে ঘটনার বিস্তৃত, নিরপেক্ষ এবং বহু-মাত্রিক তদন্তের আবেদন জানিয়েছে। সোমবারের এই ঘটনা নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সোমবার সন্ধ্যায় গভীর দুঃখ প্রকাশ করেছে।বোর্ডের তরফে জারি করা একটি বিবৃতিতে বোর্ড মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করা হয়েছে । আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

নিরপেক্ষ তদন্ত করুক সরকার: AIMPLB

বোর্ডের সভাপতি মৌলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি বিস্ফোরণের ঘটায়  গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে । তিনি সরকারের কাছে এই ঘটনার গভীরে গিয়ে নিরপেক্ষ এবং বহু-মাত্রিক তদন্তের আবেদন জানিয়েছেন। রাহমানি আরও বলেন, যদি এটি কোনও দুর্ঘটনা হয়, তবে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, যার ফলস্বরূপ বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। কিন্তু যদি এটি সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়, তবে এটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এই ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই গুরুতর প্রশ্ন  তুলছে। বিশেষ করে যখন দেশের রাজধানীর মতো সবচেয়ে সংবেদনশীল এলাকাও সুরক্ষিত নয়।' তিনি আরও বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শোকাহত পরিবারগুলির সঙ্গে আছে এবং সব আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে। 

জামাত-এ-ইসলামী হিন্দ গভীর দুঃখ প্রকাশ করেছে

জামাত-এ-ইসলামী হিন্দ (জেআইএইচ)-এর সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি এই বিস্ফোরণে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং স্বচ্ছ ও উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি করেছেন।সেই সঙ্গে তিনিও নিরাপত্তা ত্রুটির জন্য সরকারের জবাব চেয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশাপাশি তাদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণেরও দাবি করেছেন। হুসাইনি এক বিবৃতিতে বলেছেন, 'সোমবার সন্ধ্যায় দিল্লিতে লাল কেল্লার কাছে হওয়া মারাত্মক বিস্ফোরণে আমরা গভীরভাবে শোকাহত, যেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন। আমরা সেই পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং আহতদের  দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করি। আমরা এই দুঃখ ও কষ্টের এই মুহূর্তে দিল্লির মানুষের সঙ্গে আছি।' তিনি বলেন, 'মিডিয়ার প্রাথমিক খবর থেকে জানা যাচ্ছে যে এটি একটি সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে। যদি তদন্তকারী সংস্থাগুলি এটি নিশ্চিত করে, তবে আমরা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই। আমরা দাবি করছি যে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনা হোক। জাতীয় রাজধানীর কেন্দ্রে এমন ঘটনা নিরাপত্তা ক্ষেত্রে গুরুতর ত্রুটি নির্দেশ করে।' তিনি বলেন, 'সংকটের এই মুহূর্তে, নাগরিকদের মধ্যে ঐক্য ও সংহতির আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। যারা তাদের আদর্শগত বা রাজনৈতিক সুবিধার জন্য এমন ঘৃণ্য ঘটনা ঘটায় , তাদের সামনে আনা উচিত'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget