এক্সপ্লোর

Delhi Weekend Curfew : দিল্লিতে সপ্তাহান্তে কার্ফু ; কীসে নিষেধাজ্ঞা, ছাড় পেলেন কারা ?

রাজধানীর করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,২৮২ জন। যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। সব মিলিয়ে দিল্লিতে ৭,৬৭,৭৩৮ জন করোনা আক্রান্ত। একদিনে মৃতের সংখ্যা ১০৪ জন। গত বছর থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১,৫৪০। রাজধানীতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫০,৭৩৬ জন। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে কেজরিওয়াল সরকারের।

দিল্লি : বাগে আসছে না করোনা পরিস্থিতি। বেগতিক দেখে এবার রাজধানীতে সপ্তাহান্তে কার্ফু জারি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে। শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা বাদে সব বাজার, জিম, অডিটোরিয়াম, শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছে। বেসরকারি অফিসগুলিতে বাড়ি থেকেই কাজ করার কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানান, অসুস্থতার কারণে রাস্তায় বেরোতে পারবে দিল্লিবাসী। সেক্ষেত্রে আলাদা করে তাদের কোনও পাসের প্রয়োজন হবে না।

এদিন বিধিনিষেধ জারি করা হয়েছে সিনেমাহলের ক্ষেত্রেও। সেখানে ৩০ শতাংশের বেশি দর্শক নিতে পারবে না কর্তৃপক্ষ। বন্ধ রাখতে হবে রেস্তোরাঁ। যদিও হোম ডেলিভারির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বুধবারই করোনা কার্ফু জারি হয়েছে মহারাষ্ট্রে। কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে সেখানে। এবার সেই পথেই হাঁটলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে আপাতত উইকেন্ড কার্ফু জারি করলেন তিনি।

এদিন সকালেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, মুখ্যসচিব ছাড়াও সিনিয়র আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন কেজরিওয়াল। পরে বেলায় লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই উইকেন্ড কার্ফুর কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

রবিবারই দিল্লির করোনা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কোভিড পজিটিভ হলেই আক্রান্তদের হাসপাতালমুখো হতে না করেন তিনি। খুব সিরিয়াস অবস্থা না হলে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''সবাই হাসপাতালে ছুটলে বেডের অভাব দেখা যাবে। সেই সময় বাধ্য হয়েই লকডাউনের পথে হাঁটতে হবে সরকারকে। সেকারণে কোভিড বিধি মেনে সবাই বাড়িতে থাকুন। খুব প্রযোজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।''

বুধবারই দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, প্রতিদিনই রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কখনওই এর গ্রাফ নিচে নামছে না। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,০০,৭৩৯ জন। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৪০,৭৪,৫৬৪ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,১৮৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১০৩৮ জন। যা দেশের করোনা মৃত্যুর সংখ্যাকে একধাপে  ১,৭৩,১২৩-তে পৌঁছে দিয়েছে। তবে এত মৃত্যুর মধ্যেও আশা জাগাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১,২৪,২৯,৫৬৪ জন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget