এক্সপ্লোর

Delhi COVID-19 lockdown: রাজধানীতে লকডাউনের সময়সীমা বাড়ানোর আর্জি বণিক সংগঠনের

গতকাল, শুক্রবার দিল্লি সরকারের কাছে এই আবদেন জানিয়েছে দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স।

নয়াদিল্লি: লকডাউনের সময় বাড়ানোর আর্জি জানাল বণিক সংগঠন। গতকাল, শুক্রবার দিল্লি সরকারের কাছে এই আবদেন জানিয়েছে দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। একইসঙ্গে তারা জানিয়েছে, এক সপ্তাহ দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্সের সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল। ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত দোকান, বাজার বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে তারপর লকডাউন তুলে নেওয়া হোক।

একইসঙ্গে সংগঠন বিবৃতিতে উল্লেখ করেছে, লকডাউন ব্যবসায়ীদের অর্থনৈতিক সঙ্কট তৈরি হবে। কিন্তু এই সঙ্কটকালীন পরিস্থিতিতে দিল্লিবাসীর প্রাণ বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। তাই কোভিড ১৯ সংক্রমণ রুখতে লকডাউন বাড়ানোর আর্জি জানানো হয়েছে।

চলতি সপ্তাহে সোমবার এক সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করে কেজরিবালের সরকার। ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরিবাল বলেছিলেন, দিল্লির স্বাস্থ্য পরিকাঠামো এখন যে অবস্থায় আছে, তাতে বিপুল সংখ্যক রোগী ভর্তি কার্যত অসম্ভব। তিনি বলেছিলেন, লকডাউন এখন জারি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। দেশজুড়ে আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। এই আবহে আশঙ্কার মেঘ দেখছেন খোদ চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের মতে, প্রথম ঢেউয়ের থেকে ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণের হার আরও মারাত্মক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। সংক্রমণের এই বাড়বাড়ন্ত রূপে সিঁদুরে মেঘ দেখছে বিশেষজ্ঞ মহল।

চলতি সপ্তাহের সোমবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, ওইদিন রাত থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত সম্পূর্ণ কার্ফু জারি থাকবে দিল্লিতে। এই সময়ের মধ্যে সমস্ত বেসরকারি অফিসের কাজ ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতির কথা বলা হয়। একইসঙ্গে জানানো হয়, সরকারি অফিস এবং অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Amit Shah : গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
গেরুয়া পতাকা কেন এখানে? জাতীয় পতাকা কই? তিরঙ্গা যাত্রায় চটলেন অমিত শাহ
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget