এক্সপ্লোর

Delhi high court on vaccination : "ভ্যাকসিনই তো নেই" ! "বিরক্তিকর" কলার টিউন নিয়ে কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের

ফের ভ্যাকসিন নিয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের কাছে কোভিড ভ্যাকসিনের কলার টিউন নিয়ে বিরক্তি প্রকাশ করেছে হাইকার্টের ডিভিশন বেঞ্চ।

নয়া দিল্লি : ফের ভ্যাকসিন নিয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের কাছে কোভিড ভ্যাকসিনের কলার টিউন নিয়ে বিরক্তি প্রকাশ করেছে হাইকার্টের ডিভিশন বেঞ্চ। আাদালতের প্রশ্ন, যখন পর্যাপ্ত ভ্যাকসিন নেই, তখন কে টিকা নেবে ?

বৃহস্পতিবার দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে আবেদনের শুনানি শুরু হয় দিল্লি আদালতে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে করোনা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত রাখেন বিচারপতি বিপিন সাঙ্ঘী ও বিচারপতি রেখা পিল্লাই। সেখানে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বিচারপতিরা বলেন, ''আপনারা জনগণকে ভ্যাকসিন দিতে পারছেন না। অথচ বলে চলেছেন ভ্যাকসিন নিতে যান। যখন টিকাই নেই, তখন কে ভ্যাকসিন নিতে যাবে ? এই বার্তার মানে কী!''

করেনাকালে দেশবাসীকে সতর্ক করতে কোভিড কলার টিউন চালু করে সরকার। ফোন করলেই যেখানে জনগণকে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই কলার টিউন নিয়ে বিরক্তি প্রকাশ করেছে দিল্লির হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের তরফে বলা হয়েছে, ''কেউ যখনই ফোন করছেন তাঁদের বিরক্তিকর একটা বার্তা শুনতে হচ্ছে। আপনাদের কাছে যখন পর্যাপ্ত ভ্যাকসিনই নেই , তখন কবে সবাই ভ্যাকসিন পাবেন ?''

যার উত্তরে অ্যাডভোকেট অনুরাগ আলুওয়ালিয়া হাইকোর্টকে জানান, এ বিষয়ে সবাইকে সচেতন করতে সময়ে-সময়ে আইসিএমআর নির্দেশিকা পাঠাচ্ছে। একই কাজ করে চলেছেন এইমস-এর চিকিৎসক গুলেরিয়া। কোভিড পরিস্থিতি নিয়ে মানুষকে সজাগ করতে ভিডিয়ো বার্তা দিচ্ছেন তিনি।

আলুওয়ালির বক্তব্য নিয়ে মৌখিক জবাব দেয় ডিভিশন বেঞ্চ। দিল্লি হাইকোর্টের তরফে বলা হয়, ''আইসিএমআর এক জায়গায় সব তথ্য স্তূপাকারে রেখে দিয়েছে। আমরা সেই তথ্যের কথা বলছি না। আমরা কোভিড নিয়ে জনগণের মধ্যে প্রচারের কথা বলছি। এরকমভাবে কাজের ফলে মানুষ উপকৃত হচ্ছেন না। আমরা চাই, কেউ কোভিডের বিষয়ে মানুষকে শিক্ষিত করুক। তাঁদের ভিডিয়ো ক্লিপ, গ্রাফিক্স দিয়ে করোনা-ভ্যাকসিনের বিষয়ে সচতন করা হোক। সংবাদপত্রে এ বিষয়ে প্রচার করা হোক।'' 

হাইকোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে অ্যাডভোকেট আলুওয়ালিয়া জানান, ইতিমধ্যেই আইসিএমআর-এর ট্যুইটার হ্যান্ডেল থেকে এই ধরনের ভিডিয়ো ক্লিপ শেয়ার করা হচ্ছে। আগামী দিনে সময়ে-সময়ে এই কাজ চালু হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget