এক্সপ্লোর

Delhi Hotel Fire : ভয়াবহ ! আগুনগ্রাসে দিল্লির হোটেল, পুড়ে, দমবন্ধ হয়ে মৃত একের পর এক, মৃত্যুমিছিল

শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে প্রশাসন।

নয়াদিল্লি :  ভয়ঙ্কর । হাড়হিম করা। মর্মান্তিক। দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে। একটি পাঁচতলা হোটেলের বেসমেন্টে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতেই। ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিট নাগাদ হোটেলের বেসমেন্টে প্রথম আগুন লাগে। এরপর চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ঘরে। সেই সময় হোটেলের ভিতরে প্রায় ৪০ জন ছিলেন বলে জানা গিয়েছে।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অনেকেই ঘরের ভিতরে আটকে পড়েন। প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন।  কয়েকজন হোটেলের বিভিন্ন তলা থেকে নীচে ঝাঁপ দেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  বহু মানুষ ঘরের মধ্যেই আটকে পড়ে দম বন্ধ হয়ে মারা যান।  জানা যাচ্ছে , মৃতদের মধ্যে বেশিরভাগই অভারতীয়। 

খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। পরে আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধারকাজও শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সূত্রের খবর, পাঁচতলা ওই হোটেলে প্রায় ২৫টি ঘর ছিল এবং সেখানে ৪০ জনেরও বেশি অতিথি ছিলেন। তাঁদের মধ্যে বহু বিদেশি নাগরিকও ছিলেন, যাঁরা চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন। বেশিরভাগ অতিথিই সেই সময় ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে।প্রাথমিক তদন্তে উঠে এসেছে একাধিক গুরুতর গাফিলতির অভিযোগ। সূত্রের দাবি, ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ (B&B) লাইসেন্সের আওতায় মাত্র ৬টি ঘরের অনুমতি থাকলেও, হোটেলে ২৫টি ঘর চালানো হচ্ছিল। এমনকি বেসমেন্টেও অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।  দিল্লি ফায়ার সার্ভিসের চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানান, হোটেলের কোনও বৈধ ফায়ার এনওসি (No Objection Certificate) ছিল না। পাশাপাশি ভবনে ছিল মাত্র একটি প্রবেশ ও বেরোনোর রাস্তা। জানলাও প্রায় ছিল না বললেই চলে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভিতরে আটকে পড়েন।

তিনি আরও জানান, “বেসমেন্ট শাটার দিয়ে বন্ধ ছিল। দমকলকর্মীদের শাটার কেটে ভিতরে ঢুকতে হয়। ভিতরে ছ’জনকে পাওয়া যায়।” কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Paper Leak Protest : ২৬ দিনের অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, নেপথ্যে কোন কারণ ? কী মত বিরোধীদের ?
NEET Paper Leak Protest : ২৬ দিনের অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের, নেপথ্যে কোন কারণ ? কী মত বিরোধীদের ?
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget