এক্সপ্লোর

New Delhi Assembly: দিল্লি বিধানসভায় মিলল ব্রিটিশ আমলে তৈরি প্রাচীন সুড়ঙ্গের হদিশ

New Delhi Assembly: সবুজ কার্পেটের গালিচা। আর, তা সরাতেই বেরিয়ে এল সুড়ঙ্গে প্রবেশের পথ। অধ্যক্ষের দাবি, সম্ভবত ব্রিটিশরা বিধানসভা থেকে লালকেল্লায় বন্দিদের নিয়ে যেত এই সুড়ঙ্গ ব্যবহার করত।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সবুজ কার্পেটের নিচে লুকনো সুড়ঙ্গে প্রবেশের পথ। দিল্লি বিধানসভার একটি ঘরে মিলল প্রাচীন সুড়ঙ্গের হদিশ। অধ্যক্ষের দাবি, সম্ভবত ব্রিটিশরা বিধানসভা থেকে লালকেল্লায় বন্দিদের নিয়ে যেত এই সুড়ঙ্গ ব্যবহার করত।

দিল্লি বিধানসভায় সুড়ঙ্গ-রহস্য! বিধানসভার একটি ঘরে এই টানেলের হদিশ মিলেছে। সবুজ কার্পেটের গালিচা। আর, তা সরাতেই বেরিয়ে এল সুড়ঙ্গে প্রবেশের পথ! কিন্তু কারা তৈরি করল এই সুড়ঙ্গ? সুড়ঙ্গ-পথে কোথায় যাওয়া যায়? 

দিল্লি বিধানসভার অধ্যক্ষ রামনিবাস গোয়েল বলছেন, ' আমি ১৯৯৩ সাল থেকে বিধায়ক, তখন থেকেই শুনে আসছি, দিল্লি বিধানসভা থেকে লালকেল্লা পর্যন্ত সুড়ঙ্গ আছে। এটি সেই সুড়ঙ্গ। ব্রিটিশরা এই পথে বন্দিদের নিয়ে আসত।'

১৯১২ সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়। ১৯২৬ সালে আদালত হিসাবে ব্যবহার করা হত দিল্লি বিধানসভা। দিল্লি বিধানসভার অধ্যক্ষের দাবি, সম্ভবত তখনই এই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল। 

খুব তাড়াতাড়ি এই সুড়ঙ্গের ঘরটি দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। মেরামতির পর, আগামী বছর ১৫ অগাস্ট দর্শকের জন্য এই সুড়ঙ্গ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ।

সম্প্রতি পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণাকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভায় এই বিষয়ে পাশ হয়েছে প্রস্তাব। এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ''সুন্দরলাল বহুগুণাকে ভারতরত্ন দেওয়ার দাবি বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছেও একই প্রস্তাব রাখবে দিল্লি সরকার। পরিবেশ রক্ষা ছাড়াও উনি অনেক সামাজিক বিষয়ের সঙ্গে জড়িত ছিলেন।''

১৯২৭ সালের ৯ জানুয়ারি উত্তরাখণ্ডের তেহরির কাছে মারোদা গ্রামে জন্মগ্রহণ করেন বহুগুণা। মহাত্মা গাঁধীর এই অনুরাগী উত্তরাখণ্ডে বেশ পরিচিত নাম। পরিবেশবিদ হিসাবে তাঁর যথেষ্ট নাম ছিল। বহু পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর সবথেকে বড় অবদান চিপকো আন্দোলনকে ঘিরে। এই আন্দোলনই বহুগুণাকে সংবাদের শিরোনামে নিয়ে আসে। হিন্দি শব্দ 'চিপকো'র অর্থ আলিঙ্গন। বনের ঠিকাদাররা গাছ কাটতে এলে গাছ জড়িয়ে দাঁড়িয়ে পড়তেন আন্দোলনকারীরা। গত ২১ মে প্রয়াত হন এই বিশিষ্ট পরিবেশবিদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget