এক্সপ্লোর

Delhi Police: বড়সড় নাশকতার ছক বানচাল, দিল্লি পুলিশের জালে মোট ৮, রাজ্য থেকে ধৃত ২, উদ্ধার মোবাইল-সিমকার্ড

Delhi News: ISI ও বাংলাদেশি জঙ্গিদের সহায়তায় বড় নাশকতার ছক ছিল, জানিয়েছ দিল্লি পুলিশ।

Delhi Police: নাশকতার ছক বানচাল, রাজ্যের ২ জন-সহ দিল্লি পুলিশের জালে ৮। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার ২, তামিলনাড়ুতে পাকড়াও ৬। ধৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি, জানিয়েছে দিল্লি পুলিশ। 'তামিলনাড়ু থেকে ধৃতরা জাল আধার কার্ড ব্য়বহার করেছিল। পাকিস্তানের জঙ্গি সংগঠনের সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট ধৃতদের। ISI ও বাংলাদেশি জঙ্গিদের সহায়তায় বড় নাশকতার ছক ছিল। উদ্ধার ৮টি মোবাইল ফোন, ১৬টি সিম কার্ড', জানিয়েছ দিল্লি পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সঙ্গে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ রয়েছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশের তরফে। 

দিল্লি পুলিশ ইতিমধ্যেই ৬ সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে। তারা হল মিজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জ্বল। তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি পোশাক তৈরির কারখানা থেকে এই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পশ্চিমবঙ্গ থেকেও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশ যে ৮ জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছে বলেও জানা গিয়েছে সূত্র মারফত। জাল আধার কার্ড ব্যবহার করেছিল অভিযুক্তরা। পরিচয়পত্রের জন্য এই ভুয়ো আধার কার্ড ব্যবহার করা হয়েছিল। দিল্লি পুলিশ গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের থেকে বেশ অনেকগুলি মোবাইল এবং ১৬টি সিমকার্ড উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। প্রথমে সন্দেহভাজনের গ্রেফতার করেছিল তামিলনাড়ু পুলিশ। পরে তাদের তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। 

গত ৭-৮ ফেব্রুয়ারিতে 'কাশ্মীরকে মুক্ত করুন', 'কাশ্মীরে গণহত্যা বন্ধ করুন' - এইসব স্লোগান দেওয়া পোস্টার দেখা গিয়েছিল দিল্লি এবং কলকাতার মেট্রো স্টেশনের কাছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সচেতন করা হয়। এরপর দিল্লি পুলিশের বিশেষ ভাগ তদন্ত শুরু করে। তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে ২ সন্দেহভাজনকে মালদা থেকে গ্রেফতার করা হয়। তাদের নাম উমর ফারুখ এবং রবিল উল ইসলাম। তাদের মোবাইলে পাওয়া বেশ কিছু তথ্য থেকে পুলিশ বুঝতে পারে বাকি সন্দেহভাজনরা তামিলনাড়ুর তিরুপ্পুর জেলায় রয়েছে। এরপর তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার তিনটি জায়গা থেকে মোট ৬ জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে একটি পোশাক তৈরির কারখানায় কাজ করত এই সন্দেহভাজনরা। 

দিল্লি পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে পুরো নাশকতার ছক পরিকল্পনা করা হচ্ছিল বাংলাদেশ থেকে। শাব্বির আহমেদ নামের এক হ্যান্ডলার এই সন্দেহভাজনদের আদেশ দিত। সূত্রের খবর ২০০৭ সালে শাব্বির গ্রেফতার হয়েছিল ভারতে আত্মঘাতী হামলার ছক করার জন্য। জেলও হয় তার। জেল থেকে বেরনোর পর ভারত ছেড়ে চলে যায় শাব্বির এবং যোগ দেয় লস্কর-ই-তৈবা, এই জঙ্গি সংগঠনে। বাংলাদেশেই ঘাঁটি গড়ে তুলেছিল শাব্বির। ক্রমাগত যোগাযোগ ছিল পাকিস্তানের সঙ্গেও। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল সূত্রে খবর শাব্বির আহমেদ ছাড়াও সইদুল ইসলাম নামের আরেক বাংলাদেশি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের। তবে এই সইদুল এখন বাংলাদেশে নয়, অন্য কোনও দেশে রয়েছে বলে অনুমান পুলিশের। 

ধৃতদের মোবাইল থেকে ভারতের বিভিন্ন জায়গায় ছবি, ভিডিও পেয়েছেন তদন্তকারীরা। এমনকি এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যেখানে অস্ত্র কেনাবেচার কথা রয়েছে। এর থেকে তদন্তকারীদের অনুমান, ভারতে বড়সড় হামলার ছক কষা হচ্ছিল। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
SIR Row: জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা
জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা
Abhijeet Dipke : আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে
আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে
INDIA Bloc President Meet: জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে
জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget