এক্সপ্লোর

দিল্লির হিংসায় একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, 'বহিরাগতদের' ভূমিকায় নজর, হিংসা, ছড়ানোর তোড়জোড় শুরু সোমবার সকাল থেকেই, দাবি সূত্রের

স্থানীয়রা তো ছিলই, পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যায় লোকজন ঢুকে হিংসায় যোগ দিয়েছে। সীমান্ত সিল করা হয় সবে মঙ্গলবার বিকালে।

নয়াদিল্লি: দিল্লিতে গত কয়েকদিনের লাগামছাড়া হিংসা, অশান্তির পিছনে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ, দিল্লির বাইরের নানা লোকজনের ভূমিকার দিকে নজর পুলিশ, তদন্তকারীদের। সূত্রের খবর, এসব খতিয়ে দেখা হচ্ছে। উত্তরপূর্ব দিল্লির দাঙ্গা-হিংসার ব্যাপারে দিল্লি পুলিশ ১৮টি এফআইআর দায়ের করেছে, হাত থাকার সন্দেহে ১০৬ জনকে গ্রেফতারির কথা জানিয়েছে। একাধিক সূত্রের বক্তব্য, সোমবার সকাল থেকেই হিংসা, অশান্তি বাঁধানোর প্রস্তুতি, তোড়জোড় শুরু হয়। বাজেয়াপ্ত হওয়া একাধিক ফোনের বার্তা থেকে জানা গিয়েছে, রসদ মজুত করা হচ্ছিল। মৌজপুর, বদরপুর, চাঁদবাগ ও কর্দমপুরিতে পাথর নিয়ে যাওয়ার নির্দেশ চালাচালি হয়েছে। তাছাড়া ঘৃণা-বিদ্বেষ ছড়ানো মন্তব্য, গুজব ছড়ানো, হামলার ছক নিয়েও আলোচনা হয় গ্রুপগুলিতে। স্থানীয়রা তো ছিলই, পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যায় লোকজন ঢুকে হিংসায় যোগ দিয়েছে। সীমান্ত সিল করা হয় সবে মঙ্গলবার বিকালে। অস্ত্র, হাতিয়ারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সূ্ত্রগুলি বলেছে, সোমবার, মঙ্গলবার রাউন্ড আদানপ্রদান হয়েছে। পুলিশকে নিশানা করে শুধুমাত্র পাথরবৃষ্টিই হয়নি, নানা জায়গায় দুষ্কৃতীরা দেশি রিভলভারও ব্যবহার করেছে বলে জানিয়েছে তারা। বুধবার চাঁদবাগ এলাকায় নালা থেকে উদ্ধার হয় ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অঙ্কিত শর্মার দেহ। তাঁর হত্যার তদন্তে বিশেষ দল গঠন করেছে দিল্লি পুলিশ। তাঁকে মারধর করা হয়েছে, অত্যাচার হয়েছে তাঁর ওপর। নালায় ফেলে দেওয়ার আগে তাঁকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রগুলি। তারা আরও বলেছে, দাঙ্গা ছাড়াও একাধিক স্থানে লুঠপাট, ডাকাতি হয়েছে, এতে স্থানীয় নানা গ্যাংয়ের জড়িত থাকার সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

ABP Ananda Top 10,16 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
Gold Market: হলমার্কিং ফি-তে বড় পরিবর্তন, উৎসবের আগে কতটা প্রভাব সোনার দামে?
হলমার্কিং ফি-তে বড় পরিবর্তন, উৎসবের আগে কতটা প্রভাব সোনার দামে?
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি

ভিডিও

TMC Logo News | প্রতীক ও তহবিলের অধিকার কার হাতে? চরমে চাপানউতোর | ABP ANANDA LIVE
Abhishek Banerjee PA News | ধৃত সুমিত রায়ের মোবাইল ফোন কোথায়? | ABP ANANDA LIVE
Rejinagar News | বিধানসভা উপনির্বাচনের আগে রেজিনগরে বিস্ফোরণ | ABP ANANDA LIVE
Kolkata ED Raid | নারকেলডাঙা, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় চলছে ED অভিযান | ABP ANANDA
Dilip Ghosh on UPI |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget