এক্সপ্লোর

Delhi oxygen concentrator bank : ২ ঘণ্টার মধ্যে পরিষেবা, অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক গড়ল দিল্লি

হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের জন্য চালু হয়েছিল অক্সিজেন পরিষেবা। এবার ১১ জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক গড়ল কেজরিওয়ালের সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদনের ২ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে পরিষেবা।

নয়া দিল্লি : হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের জন্য চালু হয়েছিল অনলাইনে অক্সিজেন পরিষেবা। এবার ১১ জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক গড়ল কেজরিওয়ালের সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদনের ২ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে পরিষেবা।

ক'দিন আগেই হোম আইসোলেশনে থাকা দিল্লিবাসীর মেডিক্যাল অক্সিজেনের অভাব মেটাতে অনলাইনে অক্সিজেন বুকিংয়ের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজধানীর ১১টি জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক গড়া হল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ''দিল্লির হোম আইসোলেশনে থাকা রোগীদের নিয়মিত ডাক্তারের নজরদারিতে রাখা হবে। কোনও পরিস্থিতিতে তাঁদের অক্সিজেনের প্রয়োজন হলে মাত্র ২ ঘণ্টার মধ্যেই বাড়িতে অক্সিজেন পৌঁছে যাবে। হাসপাতাল থেকে যে কোভিড রোগীদের ছাড়া হবে, প্রয়োজনে তাঁদেরও অক্সিজেন কমসেনট্রেটর দেওয়া হবে। তবে কেবল ডাক্তারের পরামর্শেই অক্সিজেন সিলিন্ডার পাবেন হোম আইসোলেশনে থাকা রোগীরা।''

শনিবার প্রেস কনফারেন্স করে কেজরিওয়াল বলেন, ''অনেক ক্ষেত্রে সময়মতো অক্সিজেন না পেয়ে আইসিইউ-তে ভর্তি হতে হয় কোভিড রোগীদের। বহু ক্ষেত্রে অক্সিজেন না পেয়ে রোগী মারা যান। সেই কারণে প্রতিটা জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক গড়ল দিল্লি সরকার। প্রতি ব্যাঙ্কে ২০০ করে অক্সিজেন কনসেনট্রেটর রাখা হবে। এই পরিষেবা পেতে ১০৩১ ডায়াল করতে হবে রোগী বা রোগীর পরিবারকে। ''

অনেক সময় অক্সিজেন পেয়ে গেলেও তা চালানো নিয়ে চিন্তায় পড়তে হয় রোগীকে। সেই সমস্যার সমাধানেও উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। অক্সিজেন পরিষেবার গ্রুপে রাখা হয়েছে 'নো হাও' মেম্বারদের। এরাই অক্সিজেন কনসেনট্রেটর বা মেডিক্যাল অক্সিজেন চালানোর বিষয়টা হোম আইসোলেশনে থাকা রোগীদের দেখিয়ে দেবে।

দিল্লির করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪৩০ জন। এই নিয়ে টানা দুদিন রাজধানীতে ১০ হাজারের নিচে নেমে গেল করোনা গ্রাফ। যদিও একদিনে মৃত্যু হয়েছে ৩৩৭ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজধানীতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২১,২৪৪ জন। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১১.৩২ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget