এক্সপ্লোর

Medical Examination SOP: টোকাটুকিতে খাতা বাতিল, নামের পরিবর্তে বারকোড, মমতার নির্দেশের পর ডাক্তারি পরীক্ষায় এবার কড়াকড়ি

Kolkata News: সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য বিদ্যালয়ের। বৃহস্পতিবার সেই মর্মে বিজ্ঞপ্তি জারি হল।

কলকাতা: ডাক্তারি পরীক্ষায় অনিয়ম রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশের পরই কড়াকড়ি। বলা হয়েছে, পরীক্ষার খাতায় উল্লেখ থাকবে না কারও নাম। থাকবে শুধু বারকোড এবং কোড নম্বর। টোকাটুকি বা অনিয়ম করলে সঙ্গে সঙ্গে বাতিল হবে অভিযুক্তর খাতা। সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য বিদ্যালয়ের। বৃহস্পতিবার সেই মর্মে নির্দেশিকা জারি করা হল। (Medical Examination SOP)

এদিন যে নির্দেশিকা এসেছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে, তাতে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে যে সিসিটিভি রয়েছে, তার মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ে নজরদারি চলবে। প্রশ্নপত্র যে পরীক্ষাকেন্দ্রগুলিতে পাঠানো হবে, তা বিলির আগে কোনও ভাবেই যাতে ফাঁস না করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। প্রশ্নফাঁস রুখতে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে যা নিরাপত্তার কারণেগোপন রাখা হয়েছে সকলের থেকে। 

নির্দেশিকায় আরও বলা রয়েছে, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীরা কী নিয়ে ঢুকছেন, তা দেখা হবে। পরীক্ষার ঘরে ঢুকে যদি দেখা যায় কেউ অনিময় করছেন, টোকাটুকি করছেন, মোবাইল বা গ্যাজেট নিয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তাংদের উত্তরপত্র বাতিল করা হবে। পাশাপাশি, উত্তরপত্রে কারও নাম থাকবে না। থাকবে একটি করে কোড। প্রশ্নপত্রও থাকবে আলাদা কোড। কোন কেন্দ্রে, পর পর কী প্রশ্নপত্র রয়েছে, তা পরিষ্কার ভাবে বলা থাকবে না। বারকোডের মাধ্যমে সব বোঝা যাবে।

উত্তরপত্র সংগ্রহের পর স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়েই সেগুলি জমা থাকবে। সেখানে উত্তরপত্র চেক করা হবে বলে জানানো হয়েছে। এ নিয়ে গত সপ্তাহেই বৈঠক হয়, আর সেখানেই সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের পরামর্শ নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী মাসে যে স্নাতকোত্তর স্তরের পরীক্ষা রয়েছে, তখন থেকেই এই নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্য়ালয়।

আর জি কর কাণ্ডের পর পরই ডাক্তারি পরীক্ষায় অনিয়মের বিষয়টিও আলোচনায় উঠে আসে। পরীক্ষায় বিস্তর অনিয়ম হয় বলে অভিযোগ ওঠে। সেই সময়ই ডাক্তারি পরীক্ষায় কড়াকড়ির নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা। গত ২১ অক্টোবর তিনি বলেন, "স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া হবে। কেউ যেন ঘাড় ঘোরাতে  না পারে, সেটা দেখতে হবে আমাদের। অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমি যদি গত দু'-তিন বছরের খাতা খুলি কেন্দ্রীয় কোনও সংস্থাকে দিয়ে, আমাদের রাজ্যের সংস্থাকে দেব না। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আবার প্রতিটি খাতা যদি চেক করি...আগামী দিন থেকে কেউ কারও পক্ষে-বিপক্ষে যেন কোনও রকম পক্ষপাতিত্ব না করেন। নিরপেক্ষ ভাবে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা দরকার। যিনি ডাক্তার হবেন, পেট কাটবেন, তাঁর জ্ঞান না থাকলে পেট কাটতে গিয়ে তো গলা কাটবেন! মানুষ তো পরিষেবা পাবেন না! এমন অনেক অভিযোগ রয়েছে।" সেই সময়ই ডাক্তারি পরীক্ষায় কড়াকড়ি নিয়ে আলোচনা শুরু হয়। আজ নির্দেশিকা এল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget