এক্সপ্লোর

Delhi Pollution: প্রয়োজন কেন্দ্রের সহযোগিতা, কৃত্রিম বৃষ্টির ব্যয়ভার বহন করবে দিল্লি সরকার

Delhi Air Pollution: দূষণে জেরবার রাজধানী। পরিস্থিতি মোকবিলায় আগেই বিকল্প ভাবনা ভেবেছিল সরকার। গতকাল আইআইটি কানপুরের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই।

নয়াদিল্লি: দূষণ রোধে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা। যার ব্যয়ভার বহন করবে দিল্লি সরকার (Delhi Government)। সূত্রের খবর, আগামী কাল সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট বিষয় জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। কেন্দ্র সহযোগিতা করলে ২০ নভেম্বরের মধ্যে কৃত্রিম বৃষ্টির বন্দোবস্ত করা সম্ভব হবে।

দিল্লি সরকারের তরফে এদিন সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, “কৃত্রিম বৃষ্টির জন্য ব্যয় করতে রাজি সরকার। যদি কেন্দ্রীয় সরকার সাহায্য করে, তবে ২০ নভেম্বরের মধ্যে তা করা সম্ভব।’’ বায়ু দূষণ রোধে কৃত্রিম বৃষ্টি দুই-পর্যায়ের সমীক্ষায় সরকারের প্রায় ১৩ কোটি টাকা খরচ হবে। পরিবেশমন্ত্রী গোপাল রাই কৃত্রিম বৃষ্টির বিষয়ে মুখ্য সচিব নরেশ কুমারকে একাধিক নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে আইআইটি কানপুরের সঙ্গে সমন্বয়ের কথা বলা হয়েছে। পাশাপাশি আগামীকাল শুনানিতে সুপ্রিম কোর্টে হলফনামা পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনুমতিও নিতে বলা হয়েছে। যাতে ২০-২১ নভেম্বরের মধ্যে প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু করা যায়।

দূষণে জেরবার রাজধানী। পরিস্থিতি মোকবিলায় আগেই বিকল্প ভাবনা ভেবেছিল সরকার। গতকাল আইআইটি কানপুরের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। বৈঠক সেরে কৃত্রিম বৃষ্টি নামানোর ঘোষণা করেন গোপাল। তিনি জানান, বাতাসের ভাসমান ধূলিকণার মাত্রা নামিয়ে আনতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আকাশ মেঘলা থাকলে ২০ থেকে ২১ নভেম্বর দিল্লির বুকে কৃত্রিম বৃষ্টি নামানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন গোপাল। তিনি জানিয়েছিলেন, "আইআইটি কানপুরের অনুমান, ২০ এবং ২১ নভেম্বর দিল্লির আকাশ মেঘলাই থাকবে। সেকথা মাথায় রেখেই কালকের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছি। সেটি আদালতে জমা দেওয়া হবে। ২০ এবং ২১ নভেম্বর আকাশ মেঘলা থাকলে, সব তরফ থেকে অনুমোদন মিললে কৃত্রিম বৃষ্টি নামানো হবে।" 

উৎসবের মরশুমে রীতিমতো ভয়ঙ্কর আকার নিয়েছে দূষণ। দেশের রাজধানী দিল্লি তো বটেই অন্যান্য রাজ্যেও ছবিটা খুব আলাদা। যার মধ্যে অন্যতম বাণিজ্য নগরী মুম্বই। আর তাই দূষণ রোধে এবার ময়দানে নামল মহারাষ্ট্র প্রশাসন।  রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, "মুম্বই সহ সারা রাজ্যেই বাড়ছে দূষণের মাত্রা। মুম্বই কমিশনার, পরিবেশ দফতরের প্রধান সহ অন্যান্য কর্তাদের নিয়ে এদিন বৈঠক করেছি। যেখানে মূলত আলোচ্য বিষয় ছিল দূষণ রোধ। মুম্বই কমিশনারকে লোকবল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তাঘাট ধুলো এবং আবর্জনা মুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ধুলো যাতে না ওড়ে তার জন্য মুম্বইয়ের সমস্ত রাস্তা জল দিয়ে ধুতে বলা হয়েছে প্রতিদিন। পাশাপাশি বৃক্ষরোপণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজে সাধারণ মানুষকে এগিয়ে আসতেও অনুরোধ করছি। প্রতিনিয়ত পরিস্থিতি খতিয়ে দেখবে পরিবেশ দফতর।''

আরও পড়ুন: Plaque Controversy: ফলক-বিতর্কে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে পুলিশের নোটিস

সেরা শিরোনাম

News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
উত্তর থেকে দক্ষিণ - ভারী বর্ষণের সতর্কতা, আগামী সপ্তাহে বানভাসি হবে কোন কোন জেলা, জানাল আলিপুর
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget