এক্সপ্লোর

Cyclone Biparjoy: আসছে 'বিপর্যয়', প্রবল ঘূর্ণিঝড়ের কবলে তছনছ হতে পারে ভারতের উপকূল!

Cyclone Biparjoy Alert: বর্তমান এই ঘূর্ণিঝড়ের প্রকৃতি এবং যাত্রাপথের ওপর নিবীড় দৃষ্টি রেখেছে মৌসম ভবন। সেই মতো নির্দেশিকাও জারি করবে তারা, এমনটাই জানান হয়েছে।

নয়া দিল্লি: সাম্প্রতিক সময়ে ফণী, ইয়াস, আম্ফানের বিভীষিকা দেখেছে ভারতের (India) পূর্ব উপকূল। একমাস আগেই ঘূর্ণিঝড় মোকা-র (Cyclone Mocha) পরোক্ষ প্রভাব দেখেছে বাংলা। সেই রেশ কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) চরম সতর্কবার্তা জারি করল মৌসম ভবন (IMD)।

কোন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে? 

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে আগামী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে। আগামী ৪৮ ঘণ্টায় সেই নিম্নচাপই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও এই ঘূর্ণিঝরের যাত্রাপথ এখনই পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে, এটি ভারতের পশ্চিম উপকূল ধরেই এগোবে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে- 'বিপর্যয়'। এটি এই মরসুমের আরব সাগরে তৈরি হওয়া কোনও প্রথম ঘূর্ণিঝড় হতে চলেছে। 

এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিম ভারতের উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণ এবং প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গুজরাত, মহারাষ্ট্র এবং কর্নাটকে এর জেরে অতিভারী বৃষ্টি হতে পারে, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে। ঝোড়ো হাওয়ার দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। 

এই ঘূর্ণিঝড়ের এমন নাম কেন? 

দক্ষিণ পূর্ব আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম 'বিপর্যয়' রেখেছে বাংলাদেশ। বিশ্বের মৌসম সংস্থা সাধারণত বর্ণক্রম অনুযায়ী নাম রেখে থাকে। এই নাম দেয় সেই সংস্থায় সদস্য দেশের তরফেই দেওয়া হয়ে থাকে।                                    

বর্তমান এই ঘূর্ণিঝড়ের প্রকৃতি এবং যাত্রাপথের ওপর নিবীড় দৃষ্টি রেখেছে মৌসম ভবন। সেই মতো নির্দেশিকাও জারি করবে তারা, এমনটাই জানান হয়েছে। ইতিমধ্যেই ভারতের পশ্চিম উপকূলের বাসিন্দাদের সাবধান করে দেওয়া হয়েছে। এই সাইক্লোন অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলে বন্যারও আশঙ্কাও রয়েছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।   

মৌসম ভবনের তরফে একটি বুলেটিনে বলা হয়েছে, 'দক্ষিণ পূর্ব আরব সাগরে সকাল সাড়ে ৮টা নাগাদ ১১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ তৈরি হয়েছে এই সাইক্লোন। বর্তমানে এটি গোয়া থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে, মুম্বই থেকে এর অবস্থান ১১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ১২ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হবে।' 

 

আরও পড়ুন, এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget