এক্সপ্লোর

Dilip Ghosh : "নিজে না পারলে অন্যের ঘাড়ে দোষ চাপানো অভ্যাস", ডিভিসি-ইস্যুতে মমতাকে বিঁধলেন দিলীপ

দিল্লি সফর সেরে খড়গপুরে পৌঁছন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ট্রেনে চেপে হিজলি স্টেশনে এসে পৌঁছন। 

বিশ্বজিৎ দাস, খড়গপুর : "নিজে না পারলে অন্যর কারও ঘাড়ে দোষ চাপিয়ে দেন।" ডিভিসির জল ছাড়া ইস্যুতে আজ এভাবেই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দিল্লি সফর সেরে আজই খড়গপুরে পৌঁছন তিনি। ট্রেনে চেপেই হিজলি স্টেশনে এসে পৌঁছন। 

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের অভ্যেস হয়ে গেছে নিজে না পারলে অন্য কারও ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। দশ বছর ধরে উনি এখানে মুখ্যমন্ত্রী আছেন । বন্যা নিয়ন্ত্রণে উনি কী করেছেন ? কলকাতাকেই বাঁচাতে পারছেন না। তিন বছর আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছিল। তিনি গেলেন দুই দিনাজপুর, মালদা ভেসে গিয়েছিল। উনি গেলেন জলের ওপরে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলে চলে এলেন। এবারও ছবি তুলে চলে গেছেন। উনি ভেবেছেন আবার পরের বছর বন্যা হবে একই রকম ছবি উঠবে। সাধারণ মানুষের কোনও পরিবর্তন হচ্ছে না। হাজার হাজার কোটি টাকা কেন্দ্র রাজ্যকে দিয়েছে। সেগুলো গেল কোথায় ? সব ওঁর ভাইদের পেটে চলে গেছে। কপালেশ্বরী নদীর ২২৫ কোটি টাকা মানসবাবু দিল্লি থেকে নিয়ে এসেছিলেন। সে টাকা কোথায় গেল ? নদীটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিভিসি রাজ্য সরকারের সাথে কথাবার্তা বলে জল ছাড়ে। এখন সামলাতে পারছে না ডিভিসিকে দোষ দিচ্ছে।"

তিনি আরও বলেন, দেব সাত বছর সাংসদ। ওঁর দিদি মন্ত্রী। ভেবেছিলেন, এই ভাবেই চলে যাবে। মানুষ কি জন্য ভোট দিয়েছিলেন ? বন্যা হলে ভাসবেন বলে ? এখনও বলছি, দিদি প্রধানমন্ত্রী হলে হবেন। সাতমন তেল হবে আর রাধা নাচবে। এর জন্য কেউ বেঁচে থাকলে দেখে যাবেন। 

প্রসঙ্গত, রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ফের ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্য়মন্ত্রী। তুলেছেন 'ম্যান মেড' বন্যার অভিযোগ। বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে বুধবার মমতা বন্দ্য়োপাধ্যায়কে ফোন করেন নরেন্দ্র মোদি । সূত্রের খবর, সেই ফোন ধরতে পারেননি মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীকে ফোন করেন। সূত্রের খবর, মুখ্য়মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান "রাজ্যের কি খুব বৃষ্টি হচ্ছে ? বৃষ্টির কারণেই কি বন্যা পরিস্থিতি ?" মুখ্যমন্ত্রী বলেন, "বন্যা হচ্ছে ডিভিসি-র (DVC) জল ছাড়ার কারণে।" তিনি আরও বলেন, ডিভিসি বারবার জল ছেড়ে দেয়। আমরা অভিযোগ জানিয়েও বিচার পাচ্ছি না।

এদিকে আগামী ডিসেম্বরে বিজেপির রাজ্য সভাপতি বদল হবে। অর্থাৎ, বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবর্তে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করবেন। তার আগে কে আসবেন দিলীপ ঘোষের পর? এই প্রশ্ন ঘিরে জল্পনা তুঙ্গে রাজ্য বিজেপিতে। চার মাস আগেই দৌড়ে একাধিক নাম উঠেছে বলে খবর। এপ্রসঙ্গে দিলীপবাবু বলেন, "আমি এখনও রাজ্য সভাপতি দেড় বছর আছি। কেউ কারও কাছে নাম চায়নি। কেন্দ্রের লোকের কাছে যথেষ্ট খোঁজ খবর আছে। তাঁরা যদি কিছু মনে করেন, করবেন। দলের সংবিধান আছে। সেই সংবিধান অনুযায়ী আমি দলের সভাপতি। বাইশের শেষ পর্যন্ত মাননীয় নাড্ডাজি ও আমি কমিটিতে আছি। দল যদি মনে করবে কোন পরিবর্তন করবে তাহলে সেটা সবার সাথে কথা বলেই করবে।"

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget