এক্সপ্লোর

১৫ দিনের মধ্যে ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের ফ্রি-রেশন দেওয়া হোক, রাজ্যগুলিকে আবেদন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর

'কেন্দ্র সব ব্যবস্থাই করবে। কিন্তু রাজ্য সরকারগুলিকে তৃণমূল স্তর থেকে মানুষের কাছে রেশন পৌঁছে দিতে হবে। '

নয়াদিল্লি: রাজ্যের শস্যাগারগুলি থেকে বিনামূল্যে অন্ন তুলে দেওয়া হোক প্রায় ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের মুখে, রাজ্য সরকারগুলির কাছে এমনটাই আবেদন করলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান। দেশে এমন কোটি কোটি পরিযায়ী শ্রমিক আছেন, যাঁদের রেশন কার্ড নেই। তাবলে কি তাঁরা অন্ন পাবেন না? তাই রাজ্য সরকারগুলির কাছে পাসোয়ানের আবেদন, ১৫ দিনের মধ্যে খাদ্যশস্যের ভাণ্ডার থেকে চাল-ডাল তুলে দেওয়া হোক তাঁদেরকে। খাদ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, উত্তরপ্রদেশে ১৪২ লক্ষ, বিহারের ৮৬.৪৫ লক্ষ, মহারাষ্ট্রে ৭০ লক্ষ, পশ্চিমবঙ্গে ৬০.১ লক্ষ, মধ্যপ্রদেশে ৫৪.৬৪ লক্ষ, রাজস্থানে ৪৪.৬৬ লক্ষ, কর্নাটকে ৪০.১৯ লক্ষ, গুজরাতে ৩৮.২৫ লক্ষ, তামিলনাডুতে ৩৫.৭৩ লক্ষ, ঝাড়খণ্ডে ২৬.৩৭ লক্ষ, অন্ধ্রপ্রদেশে ২৬.৮২ লক্ষ মানুষ এতে উপকৃত হবেন। মে ও জুন মাসে রাজধানীতে ৭.২৭ লক্ষ মানুষ জনপ্রতি ৫ কেজি খাদ্যশস্য ও পরিবারপিছু ১ কেজি চানা বিনামূল্যে পাবেন। পরিযায়ী শ্রমিকের সংখ্যা ৮ লক্ষ পেরোলে, অতিরিক্ত খাদ্যশস্য দেবে কেন্দ্র। কিন্তু গ্রহীতা যে আসল ব্যক্তি, তা প্রমান করা রাজ্য সরকারের কর্তব্য। শনিবার পাসোয়ান একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথা সংবাদমাধ্যমকে জানান। খাদ্যমন্ত্রী বলেন, ''পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। কংগ্রেস হয়ত বলতে পারে আরও বেশ করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হোক। ইউপিএ-র সময়ই ঠিক করা হয়েছিল, ন্যাশনাল ফুড অ্যান্ড সিকিউরিটি আইন অনুসারে, ৮১ কোটি মানুষের কাছে ভর্তুকিতে জনপ্রতি ৫ কেজি খাদ্যশস্য রেশনের মাধ্যমে দেওয়া হবে। তবে এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী সংবেদনশীল মানুষ। ওঁর সবদিকে খেয়াল থাকে।'' তিনি আরও বলেন, কেন্দ্র সব ব্যবস্থাই করবে। কিন্তু রাজ্য সরকারগুলিকে তৃণমূল স্তর থেকে মানুষের কাছে রেশন পৌঁছে দিতে হবে। খাদ্যমন্ত্রক সূত্রে খবর, ৭.৯৯ লাখ টন খাদ্যশস্য দু মাসের জন্য বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে সর্বাধিক ৬.৯৫ লক্ষ টন চাল পরিযায়ী শ্রমিকদের জন্য। বাকি ১.০৪ লক্ষ টন গম। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তারা যেন কেউ অভুক্ত না থাকে, সেই দিকে জোর দেন খাদ্যমন্ত্রী। দিল্লি ও গুজরাতের জন্য চাল-ডাল মিশিয়ে বরাদ্দ করা হয়েছে। রাজস্থান, পঞ্জাব ও চণ্ডীগড়ে পাঠানো হয়েছে গম। বাকি রাজ্যগুলির জন্য বরাদ্দ চাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Snow Leopard Captured : ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার
ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget