এক্সপ্লোর

Diwali 2021: বাজি নিষিদ্ধ করার আসল কারণ জানাল সুপ্রিম কোর্ট

এর আগে আদালতের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আদালতের বক্তব্য, যে বাজি বিক্রেতাদের লাইসেন্স রয়েছে, শুধুমাত্র তাঁরাই বাজি বিক্রি করতে পারবেন।

নয়াদিল্লি : বৃহস্পতিবার মাহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে, বাজি (Crackers) বিক্রি নিষিদ্ধ করার কারণ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বিপাকে ফেলা নয়। বরং, এদেশের ১৩০ কোটি মানুষের মৌলিক অধিকার রক্ষা করাই এর উদ্দেশ্য। বিশেষ করে দিল্লির মানুষ জানেন, দূষণ তাঁদের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলেছে। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, যা গঠিত হয়েছে বিচারক এম আর শাহ এবং বিচারক এ এস বোপান্নার উপস্থিতিতে। সেই বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, 'আনন্দ, উত্সবের কারণে কোটি কোটি নাগরিকের জীবন নিয়ে ছেলেখেলা করার সুযোগ দেওয়া হবে না। আমরা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিপক্ষে নই। কিন্তু একটা কড়া বার্তা মানুষকে দিতে চাই যে, আমরা এখানে বলব সাধারণ মানুষের মৌলিক অধিকারের কথাই।'

প্রসঙ্গত, এর আগে আদালতের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আদালতের বক্তব্য, যে বাজি বিক্রেতাদের লাইসেন্স রয়েছে, শুধুমাত্র তাঁরাই বাজি বিক্রি করতে পারবেন। তবে, অনলাইনে বাজি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সবুজ বাজি বিক্রি করা যাবে। কিন্তু এরপরও মহামান্য আদালতের পর্যবেক্ষণ যে, বৃহস্পতিবার পর্যন্ত খোলাবাজারে অনেক জায়গাতেই বাজি বিক্রি হতে দেখা গিয়েছে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে মহামান্য আদালত। তাদের বক্তব্য, অবিলম্বে আদালতের নির্দেশ মেনে এই বাজি বিক্রি রুখতে হবে।

কারণ হিসেবে বিচারক এম আর শাহ এবং বিচারক এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ বলেছেন, 'ভুলে গেলে চলবে না বেশিরভাগ মানুষের মৌলিক অধিকার রক্ষা করাই আমাদের কাজ। এমন করে প্রচার করা হচ্ছে যাতে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধেই এই মত। অথবা, এটা নাকি কোনও নির্দিষ্ট পরিকল্পনা করেই করা হচ্ছে। কিন্তু মূল বিষয় থেকে আমরা অন্তত সরে যাব না। গোটা দেশ জানে, দিল্লির মানুষ দূষণের জন্য ঠিক কতটা সমস্যায় পড়ে থাকেন। আনন্দ উত্সবের নাম করে বাজি বিক্রিতে ছাড় দিলে একশো তিরিশ কোটি মানুষের তো বটেই দিল্লির মানুষের অভিজ্ঞতা আরও ভয়াবহ হবে। জেনে বিঝে যা আমরা কিছুতেই করতে দিতে পারি না। দেশের সাধারণ নাগরিকের মৌলিক অধিকার নিয়ে ছেলেখেলা করার অধিকার কোনও ব্যবসায়ীরই থাকতে পারে না। মাথায় রাখতে হবে, কোনও ব্যবসা কিংবা কোনও আনন্দ উত্সবই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার দেয় না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda
Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget