এক্সপ্লোর

Doctor Death: মানুষ মেরে খাওয়ানো হত কুমিরকে, আশ্রমে সাধুবেশে লুকিয়ে 'সিরিয়াল কিলার' ডাক্তার! অবশেষে...

Serial Killer Doctor: এক আয়ুর্বেদ ডাক্তার যিনি তাঁর শিকারদের মেরে কুমিরকে খাইয়ে দিতেন। পুলিশ জানিয়েছে, রাজস্থানের দাউসার একটি আশ্রমে সাধুবেশে লুকিয়ে ছিলেন ওই খুনি ডাক্তার।

নয়া দিল্লি: অনেকদিন ধরেই পুলিশের নজরে ছিলেন ওই চিকিৎসক তথা 'সিরিয়াল কিলার'। বছর সাতষট্টির এই চিকিৎসকের বিরুদ্ধে ট্রাক এবং ট্যাক্সিচালকদের খুনের অভিযোগ ছিল। প্যারোলে মুক্তি পাওয়ার পরেই উধাও হয়েগিয়েছিলেন। অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ‘ডক্টর ডেথ’। 


পরিচয়? এক আয়ুর্বেদ ডাক্তার যিনি তাঁর শিকারদের মেরে কুমিরকে খাইয়ে দিতেন। পুলিশ জানিয়েছে, রাজস্থানের দাউসার একটি আশ্রমে সাধুবেশে লুকিয়ে ছিলেন ওই খুনি ডাক্তার। দিল্লি, রাজস্থান এবং হরিয়ানায় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গুরুগ্রাম আদালত তাঁর মৃত্যুদণ্ডেরও নির্দেশ দিয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার আদিত্য গৌতম সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তিহাড় জেলে বন্দি ছিলেন চিকিৎসক। ২০২৩ সালে প্যারোলে মুক্তি পেতেই পালিয়ে যান। তার পর থেকে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। সোমবার অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে। 

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার আদিত্য গৌতম জানিয়েছেন, ২০০২ এবং ২০০৪ সালে বেশ কয়েকজন ট্যাক্সি এবং ট্রাকচালককে খুনের অপরাধে তিহার জেলে যাবজ্জীবন সাজা কাটাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ এবং ডাকাতি সহ মোট ২৭টি মামলা রয়েছে।


পুলিশ জানিয়েছে, ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে বেশ কয়েক জন ট্যাক্সিচালক এবং ট্রাকচালককে খুনের অভিযোগ রয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। রাস্তায় গাড়ি লুট করতেন, তার পর চালকদের খুন করে সেই গাড়ি নিয়ে চম্পট দিতেন। গাড়িগুলি চোরাবাজারে বিক্রি করে দিতেন। পুলিশ জানিয়েছে, গাড়িচালকদের খুন করে দেহগুলি হাজরা খালে ফেলে দিতেন। ঘটনাচক্রে, এই হাজরা খালে প্রচুর কুমির রয়েছে। ফলে দেহগুলির আর কোনও চিহ্ন পাওয়া যেত না।

এছাড়াও ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে অবৈধ কিডনি প্রতিস্থাপন চক্র পরিচালনার জন্য তিনি প্রথম কুখ্যাতি অর্জন করেন। বিএএমএস (ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) ডিগ্রিধারী দেবেন্দ্র ১৯৮৪ সালে রাজস্থানে একটি ক্লিনিক খুলেছিলেন। তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন যে তিনি বিভিন্ন রাজ্যে কর্মরত ডাক্তার এবং দালালদের সহায়তায় ১২৫টিরও বেশি অবৈধ কিডনি প্রতিস্থাপনে সহায়তা করেছিলেন।

১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে একটি দল চালাতে শুরু করেন দেবেন্দ্র। যারা এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকগুলিকে আটক করে, চালকদের হত্যা করে সিলিন্ডারগুলি চুরি করে নিত বলে অভিযোগ। এর পাশাপাশি ট্যাক্সি চালকদের লক্ষ্য করে হত্যাও করতেন তিনি। ট্যাক্সি ভাড়া করা, চালকদের হত্যা করা এবং তাঁদের গাড়ি চোরাবাজারে বিক্রি করা সবই করতেন দেবেন্দ্র। এমনকি মৃতদেহগুলি কুমিরকে খাওয়ানোও হত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget