এক্সপ্লোর

Doda House Cracks: জোশীমঠ হওয়ার পথে! উপত্যকায় একাধিক বাড়িতে ফাটল, সরানো হল বাসিন্দাদের

Jammu And Kashmir: পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, ডোডা থেকে ৩৫ কিলোমিটার দূরে, কিশতওয়ার-বতোতে জাতীয় সড়ক বরাবর নয়ি বস্তি গ্রামের একটি মসজিদ, মেয়েদের একটি মাদ্রাসা স্কুলকেও বিপজ্জনক ঘোষণা করেছে প্রশাসন।

নয়াদিল্লি: আতঙ্কে প্রহর গুনছেন উত্তরাখণ্ডের মানুষ। তার মধ্যেই এ বার বিপর্যয় জম্মু ও কাশ্মীরে (Doda House Cracks)। সেখানকার ডোডা গ্রামে কমপক্ষে ২১টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। রাত পর্যন্ত ১৯টি পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে। সেখানকার মহকুমা শাসক আতার আমিন জারগার জানিয়েছেন, ওই এলাকায় ভূমির অবনমন ঘটছে। তার জেরেই একের পর এক বাড়িতে ফাটল। প্রথমে ছ'টি বাড়িতে ফাটল দেখা দেয়। তার পর ক্রমশ বেড়ে সংখ্যাটা ২১-এ পৌঁছে যায় (Jammu And Kashmir)।

রাত পর্যন্ত ১৯টি পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, ডোডা থেকে ৩৫ কিলোমিটার দূরে, কিশতওয়ার-বতোতে জাতীয় সড়ক বরাবর  নয়ি বস্তি গ্রামের একটি মসজিদ, মেয়েদের একটি মাদ্রাসা স্কুলকেও বিপজ্জনক বলে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আতার জানান, আপাতত ১৯টি পরিবারের শতাধিক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রয়েছে। পুলিশের শীর্ষ কর্তারা এলাকায় রয়েছে, আশ্বস্ত করছেন স্থানীয় মানুষ জনকে। 

শনিবার সকালে ডোডা প্রশাসন এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ভূমির অবনমন পরীক্ষা করে দেখেন তাঁরা। মহকুমা শাসক জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সবকিছু নিয়ন্ত্রণে। সমীক্ষা করে দেখা হচ্ছে এলাকা। সেই রিপোর্ট সরকারের হাতে তুলে দেওয়া হবে। মানুষ জনতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপত্যকার লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহাও।

আরও পড়ুন: Madhya Pradesh Baby Dies: নিউমোনিয়া আক্রান্ত শিশুকন্যাকে ৫১ বার গরম রডের ছ্যাঁকা! তিন মাস বয়সে বেঘোরে মৃত্যু

তবে ডোডার পরিস্থিতির সঙ্গে উত্তরাখণ্ডের জোশীমঠের পরিস্থিতির তুলনা করতে নারাজ স্থানীয় স্থানীয় প্রশাসন। চন্দ্রভাগা জলবিদ্যুৎ প্রকল্প তথা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় এমনিতেই ধস নামার ঘটনা লেগেই থাকে। বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাসকারী নমানুষ জন যদিও আতঙ্কিত। এত দিন ধরে সেখানে রয়েছেন, আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে দাবি তাঁদের। 

দিন কয়েক আগে পর পর কিছু বাড়িতে প্রথম ফাটল দেখা দেয়, তার পর নামে ধস

স্থানীয়রা জানিয়েছেন, দিন কয়েক আগে পর পর কিছু বাড়িতে প্রথম ফাটল দেখা দেয়। তার মধ্যেই বৃহস্পতিবার ধস নমে। তাতে সংখ্যাটা বেড়ে ২১-এ পৌঁছে যায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget