এক্সপ্লোর

Doha IndiGo Flight: মাঝআকাশে অসুস্থ যাত্রী, দিল্লি থেকে ওড়া বিমান নামল পাকিস্তানে

IndiGo Airlines: বিমানবন্দরে চিকিৎসকের দল ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি নাইজেরিয়ার বাসিন্দা।

নয়াদিল্লি: মাঝআকাশে বিমান। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় ইন্ডিগোর দিল্লি থেকে দোহাগামী (Delhi-Doha) বিমানের মুখ ঘুরিয়ে নামানো হল পাকিস্তানের (Pakistan) করাচিতে। পাইলট ও বিমানকর্মীদের চটজলদি সিদ্ধান্ত এবং চেষ্টাতেও অবশ্য বাঁচানো যায়নি সেই ব্যক্তিকে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন বিমানবন্দরের চিকিৎসকের দল। পরে সেই ব্যক্তির দেহ নিয়ে ফের দিল্লি যাওয়ার অনুমতি দেওয়া হয় বিমানটিকে। সূত্রের খবর, মৃত ব্যক্তি নাইজেরিয়ার বাসিন্দা, আনুমানিক বছর ষাটেক বয়স। ইন্ডিগোর ওই বিমানের নম্বর 6E-1736. 

কী পরিস্থিতি:
সূত্রের খবর, যাত্রীর মধ্য়ে একজন অসুস্থ হয়ে পড়তেই বিমানের পাইলট পরিস্থিতির কথা জানিয়ে ল্য়ান্ডিংয়ের অনুমতি চান। সঙ্গে সঙ্গে করাচি বিমানবন্দরের ATC সেই অনুমতি দেয়। নামার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন করাচি বিমানবন্দরের ডাক্তাররা। ইসলামাবাদের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ ওই ব্যক্তির মৃত্যুর শংসাপত্র দিয়েছে। 

বিমানে থাকা বাকি যাত্রীদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ইন্ডিগোর তরফে।

গতকালই বিমান সংক্রান্ত আরও একটি খবর সামনে এসেছিল। এয়ার ইন্ডিয়ার লন্ডন-মুম্বই বিমানের শৌচাগারে লুকিয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। বাধা দিলে সহযাত্রীদের উপর চড়াও হল তিনি। পরে তাঁকে মুম্বইয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ব্যক্তি ভারতীয় বংশোদ্ভুত হলেও আমেরিকার নাগরিক। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি ১০ মার্চের লন্ডন-মুম্বইয়ের বিমানের শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন। বাধা দেওয়ায় তিনি অত্য়ন্ত দুর্বব্যবহারও করেন বলে অভিযোগ রয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের মাটিতে বিমান নামার পরে ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে। তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও ঘটনা ঘটলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এয়ার ইন্ডিয়ার তরফে।

বেশ কয়েকদিন আগে ইন্ডিগোর একটি বিমানেই এক যাত্রী হঠাৎ আপৎকালীন দরজা খুলতে যান। টানাটানি করতে শুরু করলে সঙ্গে সঙ্গে তাঁকে বিরত করেন বিমানকর্মীরা। নাগপুর থেকে মুম্বই যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। হঠাৎই উড়ানের এমার্জেন্সি এক্সিট বা আপৎকালীন দরজা খোলার চেষ্টা করতে থাকেন এক যাত্রী। তবে উড়ানের নিরাপদ যাত্রার জন্য যা প্রয়োজন, তার সঙ্গে কোনও আপস করা হয়নি বলে জানিয়েছিল ইন্ডিগো কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে নেই তৃণমূল, কী স্ট্র্যাটেজি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget