এক্সপ্লোর

অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের উপর হামলার অভিযোগ, ডোমকলের তৃণমূল কাউন্সিলরকে সাসপেন্ড করল দল

রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আর তাঁর উপর মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখ হামলা করেছে বলে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের অভিযোগ।

ডোমকল: অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার নজরুল ইসলামের উপর হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখকে সাসপেন্ড করল দল। তবে এখনও গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ নজরুল ইসলাম। রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। আর তাঁর উপর মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মাজেদুল শেখ হামলা করেছে বলে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের অভিযোগ। ঘটনার এক সপ্তাহ পর কড়া ব্যবস্থা নিল জেলা তৃণমূল নেতৃত্ব। সাসপেন্ড করা হল অভিযুক্ত দলীয় কাউন্সিলরকে। জেলার তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন, আমাদের একজন কাউন্সিলর মাজেদুল শেখ তাঁর সঙ্গে অসভ্য আচরণ করে, দুর্ব্যবহার করে। এই ঘটনায় দল ভীষণ ভাবে মর্মাহত। আমাদের দল কোনভাবেই ঘটনাটাকে সমর্থন করে না। সাসপেন্ড করা হল তাকে। সূত্রের খবর, দলীয় তরফে নজরুল ইসলামের কাছে গিয়ে ক্ষমা চাওয়া হয়। তারপরেই এদিন সাংবাদিক বৈঠক করে ওই অভিযুক্ত নেতাকে প্রথমে শো-কজ ও পরে সাসপেন্ড একসঙ্গে করেছে দল। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত গত ১৮ ডিসেম্বর। অভিযোগ, ওইদিন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার নজরুল ইসলামের কলেজে দলবল নিয়ে চড়াও হন তৃণমূল কাউন্সিলর। এরপর অফিস ঘরে ঢুকে প্রাক্তন পুলিশ কর্তাকে মারধর করেন তিনি। স্থানীয় সূত্রে খবর, জমি বিবাদ নিয়ে গন্ডগোলের জেরে সেদিন এই ঘটনা ঘটে। যদিও, এই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন শাসক দলের কাউন্সিলর। ঘটনার দিন মাজেদুল শেখ বলেন, মারধরের অভিযোগ মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। আর তারপর থেকেই ফেরার মাজেদুল। এদিকে, গন্ডগোলের দিনই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন বসন্তপুর এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান তথা প্রাক্তন পুলিশ কর্তা। অথচ, এখনও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার নজরুল ইসলাম বলেন, অপরাধীকে শাস্তি দিয়েছে ভাল কথা। কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের সদিচ্ছা থাকলে গ্রেফতার করতে পারে। এবিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget