এক্সপ্লোর

Iran-Israel Ceasefire: হোয়াইট হাউস থেকে ‘বিবি’কে ফোন ট্রাম্পের, কোন মন্ত্রে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি করালেন নেতানিয়াহুকে?

Donald Trump on Iran-Israel Ceasefire: কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে ইরান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প।

ওয়াশিংটন: ইরান ও ইজরায়েলের যুদ্ধে জড়িয়ে নিয়েছিলেন আমেরিকাকে। সেই নিয়ে দেশের অন্দরেই সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন। শেষ পর্যন্ত ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। CNN সূত্রে খবর, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে নিজে কথা বলেন ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি যুদ্ধবিরতিতে রাজি করান। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তৃতীয় পক্ষের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা চালান। (Iran-Israel Ceasefire)

কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে ইরান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প। দুই দেশই সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা কার্যকর হবে বলে জানান। উল্টো দিক থেকে আঘাত হানা না হলে, তারাও আর হামলা চালাবে না বলে জানায় ইরান ও ইজরায়েল। কাতার গোটা প্রক্রিয়ায় মধ্যস্থতা করলেও, যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করছে আমেরিকাই। (Donald Trump)

হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে নেতানিয়াহুকে রাজি করান ট্রাম্পই। তহে ইরান কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা করার পর নয়, আমেরিকা তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালানোর পরই যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতেই প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেন প্রেসিডেন্ট। (Ayatollah Ali Khamenei)

ওই আধিকারিক বলেন, “শনিবার রাতেই নিজের টিমকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন (ট্রাম্প)। বলেন, ‘ফোন করো ওদের, ইরানের সঙ্গেও কথা বলো। বিবির সঙ্গে কথা বলাও আমাকে। আমরা শান্তি স্থাপন করব’।” নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’। তাঁকে ওই নামেই ট্রাম্প সম্বোধন করেন বলে জানা যাচ্ছে। (Benjamin Bibi Netanyahu)

ইরানের উপর ইজরায়েল প্রথম হামলা চালানোতেই নতুন করে তেতে ওঠে পশ্চিম এশিয়া। গোড়ায় এই সংঘাত থেকে নিজেদের দূরেই রেখেছিল আমেরিকা। তবে ইরানকে বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছিল তারা। গত বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানের উপর বলপ্রয়োগ করা হবে কি না, দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন তিনি। কিন্তু দু’দিনেক মাথাতেই ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামাল চালায় আমেরিকার সেনা। 

আচমকা আমেরিকা ইরানে হামলা চালানোয় প্রমাদ গুনতে শুরু করে গোটা বিশ্ব। গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও জোরাল হয়ে ওঠে। আর সেই আবহেই কয়েক ঘণ্টা আগে কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান। সেই নিয়ে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা যখন সত্য প্রমাণিত হওয়ার পথে, আচমকাই ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করে দেন ট্রাম্প। 

CNN জানিয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছতে ট্রাম্প নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। ইরানের সঙ্গে মধ্যস্থতা করতে কাতারের এমিরকে অনুরোধ করেন। সেই মতো কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করান।

দেশের এমিরকে মধ্যস্থতা করতে অনুরোধ জানান খোদ ট্রাম্পই।  সেই মতো কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল-থানি ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করান। এর পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, দেশের বিদেশ সচিব তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানেকে রাজি করানোর কাজে নেমে পড়েন একই সময়ে। শেষ পর্যন্ত, ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget