এক্সপ্লোর

Donald Trump: ফ্যাসিবাদ বিরোধী, অতি বামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা করলেন ট্রাম্প, চার্লি কার্ক হত্যাকাণ্ডের জের!

Antifa Terrorist Organisation: সোশ্যাল মিডিয়ায় Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার কথা জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন: দক্ষিণপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যায় সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। তাঁর মতাদর্শের সঙ্গে একমত না হলেও, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন সকলেই। আর সেই আবহেই অতিবামপন্থীদের Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিবামপন্থী, ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলি একত্রে Antifa হিসেবে পরিচিত. (Antifa Terrorist Organisation)

সোশ্যাল মিডিয়ায় Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি লেখেন, ‘আমেরিকার দেশপ্রেমীদের জন্য সুখবর, অসুস্থ, বিপজ্জনক, চরম বামপন্থী বিপর্যয়, ANTIFA-কে জঙ্গি সংগঠন ঘোষণা করছি আমি। যে বা যাঁরা ANTIFA-কে আর্থিক মদত জোগাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিচ্ছি’। (Donald Trump)

Anti-facist অর্থাৎ ফ্যাসিবিরোধিতার সংক্ষিপ্ত রূপ হল Antifa. ছড়িয়ে ছিটিয়ে থাকা অতিবামপন্থী সংগঠনগুলিকে বোঝাতেই এই শব্দবন্ধ ব্যবহৃত হয়। এটি কোনও একটি সংগঠন নয়, বরং অতিবামপন্থী, চরমপন্থী সংগঠনগুলিকে একত্রে Antifa বলা হয়। মূলত ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদের বিরোধিতা করে এই সংগঠনগুলি, প্রতিবাদ, আন্দোলন চালায়। তবে কোনও নির্দিষ্ট কাঠামো বা নেতৃত্ব নেই। ফলে Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণা করা হবে কী ভাবে, তা নিয়ে ধন্দ ছড়িয়েছে। কী প্রক্রিয়ায় Antifa-কে জঙ্গি সংগঠন ঘোষণা করা হবে, এখনও পর্যন্ত তা নিয়ে কিছু জানায়নি হোয়াইট হাউস।


Donald Trump: ফ্যাসিবাদ বিরোধী, অতি বামপন্থী গোষ্ঠীকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণা করলেন ট্রাম্প, চার্লি কার্ক হত্যাকাণ্ডের জের!

কর্তৃত্ববাদী, অতি-জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শকেই ফ্যাসিবাদ বলা হয়। মূলত চরম ডানপন্থী সংগঠন, তাদের স্বৈরাচারী নেতা, যাঁরা রাজনৈতিক বিরোধিতা এবং নাগরিক আন্দোলন প্রতিহত করতে সেনাকে ব্যবহার করেন, তাঁদের ফ্যাসিবাদী বলা হয়। জার্মানির অ্যাডল্ফ হিটলার, ইতালির বেনিতো মুসোলিনিকে ফ্যাসিবাদী বলা হয়। এই ফ্য়াসিবাদ এবং ফ্যাসিবাদী বিরোধী সংগঠন হিসেবেই পরিচিত Antifa. ২০২০ সালে তদানীন্তন ট্রাম্প সরকারের FBI ডিরেক্টর ক্রিস্টোফার রে জানিয়েছিলেন, Antifa কোনও সংগঠন নয়, বরং একটি আদর্শ। কোনও শ্রেণি কাঠামো নেই, যাতে সরকারি ভাবে তাদের জঙ্গি সংগঠন ঘোষণা করা যায়। 

তবে ট্রাম্পের এই ঘোষণার প্রশংসা করেছেন সেনেটর বিল ক্যাসিডি। তিনি জানান, Antifa হিংসা, নৈরাজ্য সৃষ্টিতে উস্কানি দেয়। চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান, শেষ বার যখন চার্লি কার্কের সঙ্গে কথা হয় তাঁর, তাতে বামপন্থী সংগঠনগুলিকে হিংসার জন্য দায়ী করেন তিনি। ওই সংগঠনগুলির বিরুদ্ধে একজোট হওয়ার কথা বলেন। এবার সরাসরি ওই গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা করলেন ট্রাম্প।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসছেন ভারতে? কী বলছে বাংলাদেশ
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget