এক্সপ্লোর

Donald Trump Racist Remarks on Indians: ভারতকে ‘নরককুণ্ড’ বললেন ডোনাল্ড ট্রাম্প, বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক

Donald Trump on India: ভারতবিরোধী মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে চিন সম্পর্কেও বিদ্বেষপূর্ণ মন্তব্য।

নয়াদিল্লি: ভারত সম্পর্কে এবার বর্ণবিদ্বেষী মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে তিনি ‘নরককুণ্ড’ বলে উল্লেখ করলেন। এশিয়ার বিভিন্ন থেকে অভিবাসীরা যে ভাবে আমেরিকার ভিড় করছেন, সেই নিয়ে ভারতকেও কাঠগড়ায় তুললেন তিনি। আমেরিকায় পৌঁছতে যা দেরি ‘ন’মাসে বাচ্চা নামিয়ে দেয়’ বলে মন্তব্য করলেন। (Donald Trump on India)

Savage Nation পডকাস্টে এই মন্তব্য করেছেন ট্রাম্প। জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির যে বিধান দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট, তারও নিন্দা করেন। নাগরিকত্ব নিয়ে গণভোট হওয়া উচিত বলে মন্তব্য করেন অনুষ্ঠানের সঞ্চালক। এতে কী জবাব দেন তিনি, তা লিখিত আকারে নিজেই প্রকাশ করেছেন ট্রাম্প। (Donald Trump Racist Remarks on Indians)

ট্রাম্পের বক্তব্য, “এখানে সন্তান মানে সঙ্গে সঙ্গে নাগরিক। এর পর ভারত, চিন বা অন্য নরককুণ্ড থেকে গোটা পরিবার এসে উপস্থিত হয়।” ভারতীয় এবং চিনা অভিবাসীদের ‘ল্যাপটপ ধরা মাফিয়া’ বলেও উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত ও চিন থেকে আগত অভিবাসীরা তাঁদের পতাকা পদদলিত করছেন।

আমেরিকার সবচেয়ে ক্ষতি অভিবাসীরাই করছেন বলে দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, “সব মাফিয়া পরিবার গুলোকেও যদি ধরি, ওরাই (অভিবাসীরা) সবচেয়ে ক্ষতি করেছে আমেরিকার। কোনও রাখঢাক না করেই বলতে চাই, ল্যাপটপ হাতে নিয়ে ঘোরা গ্য়াংস্টাররা। আমাদের লুঠ করেছে ওরা। দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করেছে আমাদের সঙ্গে।”

ভারত এবং চিনা অভিবাসীদেরই বেছে বেছে নিশানা করেন ট্রাম্প। তাঁর দাবি, অভ্যন্তরীণ কাজকর্ম এমন ভাবে সাজানো রয়েছে, যাতে সবকিছু ভারত এবং চিনাদের দ্বারাই পরিচালিত হয়। দুই দেশের অভিবাসীরা আমেরিকায় ‘বার্থ ট্যুরিজ়ম’ চালাচ্ছে। সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিকে অপব্যবহার করছে। অভিবাসন নিয়ে সংবিধানে যে বিধান রয়েছে, তা ‘সেকেলে’ বলেও মত ট্রাম্পের। 

এব্যাপারে ট্রাম্পের যুক্তি, সংবিধান যখন লেখা হয়েছিল, সেই সময় বিমান পরিষেবা, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও ছিল না। মানুষজন বিমানে চেপে এসে ন’মাসে সন্তানপ্রসব করত না। তাই সময়ের সঙ্গে বদল প্রয়োজন বলে সওয়াল করেন।

আমেরিকাকে অভিবাসী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন ট্রাম্প। সেই থেকে তাঁর সরকারকে একাধিক কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে। অভিবাসীদের 'এলিয়েন' বলে উল্লেখ করে, কোমরে, হাতে-পায়ে বেড়ি পরিয়ে ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। ভারতীয় অভিবাসীদের নিয়ে ভারতেেও অবতরণ করে আমেরিকার সেনার বিমান। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নরেন্দ্র মোদি সরকারকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget