Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Social Media Content Creator: জানা গিয়েছে, বিহারের সরকারি নিয়মের আওতায় থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও কতটা দেখা হচ্ছে, তার উপর ভিত্তি করে অর্থ দেওয়া হবে।

পাটনা: এবার বিহারের মানুষের জন্য উপার্জনের নতুন সুযোগ নিয়ে এল সে রাজ্যের সরকার। জানা গিয়েছে, সরকারি প্রকল্প ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করলেই এবার টাকা দেবে বিহার সরকার। নতুন নিয়মে সরকারি প্রকল্প নিয়ে কনটেন্ট তৈরি করা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটররা একটি ভিডিওর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। বুধবার মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের বিহার সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অনলাইন মিডিয়া আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
জানা গিয়েছে, বিহারের সরকারি নিয়মের আওতায় থাকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও কতটা দেখা হচ্ছে, তার উপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ দেওয়া হবে। কোনও ভিডিও প্রকাশের ৩০ দিন পর তার পারফরম্যান্স বিবেচনা করে প্রতি ১ লক্ষ ভিউয়ের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা দেওয়া হবে। তবে একটি ভিডিওর জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত টাকা দেওয়া হবে। আরও জানা গিয়েছে, এই বিষয়ে শীঘ্রই তথ্য ও জনসংযোগ দফতরের তরফে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়াও এই নতুন নিয়মে তালিকাভুক্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ এবং চ্যানেলের ফলোয়ার সংখ্যাও নির্দিষ্ট সময় অন্তর যাচাই করা হবে।
এদিকে, মন্ত্রিসভা বিহার সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ এবং Taiyo AI India Pvt Ltd-এর মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ইকোসিস্টেম তৈরির জন্য একটি MoU-তেও অনুমোদন দিয়েছে। এর আওতায় সরকারি পরিকাঠামো প্রকল্প চিহ্নিতকরণ ও পর্যবেক্ষণ, প্রকল্পে দেরি বা খরচ বৃদ্ধির আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য AI dashboard এবং ভূ-স্থানিক ও জনসংখ্যাগত তথ্যের AI-ভিত্তিক বিশ্লেষণ করা হবে। সরকারি কর্মীদের ডিজিটাল গভর্ন্যান্স প্রশিক্ষণ এবং ছাত্র, যুব ও মহিলাদের জন্য AI ও Data Analytics-এর প্রশিক্ষণও থাকবে।
এছাড়াও ৩৩৬ কিলোমিটার দীর্ঘ বক্সার-ভাগলপুর ছয় লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে অতিরিক্ত ১১ হাজার বেসরকারি টিউবওয়েল তৈরিতেও ৮৩ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
গবাদি পশুর ব্রিড আরও উন্নত করার কর্মসূচিতে ৬৩ কোটি ৯৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় খাল সংস্কার, নতুন কো-অপারেটিভ চিনির মিল তৈরির প্রস্তুতি এবং ৪৮ হাজার ২০০ মেট্রিক টন ক্ষমতার গুদাম তৈরির মতো একাধিক প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
Before You Go
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?






















