এক্সপ্লোর

US Tariff War: ‘ফোন করেই চলেছে, আমার পদলেহন করছে’, কাকে নিশানা ট্রাম্পের? শুল্কযুদ্ধ নিয়ে অবস্থানে অনড়

Donald Trump: ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির বৈঠকে মঙ্গলবার অন্য দেশগুলিকে রীতিমতো তাচ্ছিল্য করতে দেখা যায় ট্রাম্পকে।

নয়াদিল্লি: তীব্র সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ একাধিক দেশের উপর শুল্কের পাল্টা শুল্ক বসিয়েছেন তিনি। বাণিজ্য শুল্ক নিয়ে চিনের সঙ্গে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে আমেরিকার। আর সেই আবহেই অন্য দেশগুলির সম্পর্কে তির্যক মন্তব্য করে বসলেন ট্রাম্প। শুল্কের ফাঁস থেকে মুক্তি পেতে সকলে রীতিমতো হাতেপায়ে ধরছেন বলে দাবি করলেন ট্রাম্প। (US Tariff War)

ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসনাল কমিটির বৈঠকে মঙ্গলবার অন্য দেশগুলিকে রীতিমতো তাচ্ছিল্য করতে দেখা যায় ট্রাম্পকে। জানান, শুল্কের ফাঁস থেকে মুক্তি পেতে তাঁর সঙ্গে সমঝোতা করতে চাইছে সকলে। তার জন্য সবকিছু করতে পারে দেশগুলি। কিন্তু তাঁর চেয়ে ভাল দরদাম কেউ করতে পারে না বলেও দাবি করেন। ঘটনাচক্রে আজ থেকেই ভারতের উপর আমেরিকার চাপানো ২৬ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। (Donald Trump)

বাণিজ্য শুল্ক নিয়ে অন্যদের সঙ্গে যে টানাপোড়েন চলছে, তা নিয়ে ট্রাম্প বলেন, “আমি আপনাদের বলছি, ওই সব দেশ ফোন করেই চলেছে। আমার পদলেহন করে যাচ্ছে (kissing my a**)। সমঝোতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। বলছে, ‘স্যর, সবকিছু করতে রাজি আছি’।”

চিনের সঙ্গে বাণিজ্যশুল্ক নিয়ে টানাপোড়েন কার্যত যুদ্ধের আকার নিয়েছে। চিনের উপর সম্প্রতি ৩৪ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর পর, চিনও আমেরিকার পণ্যের উপর সম পরিমাণ শুল্ক বসায়। একদিন আগে আবার চিনের উপর শুল্কের হার বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে আমেরিকা। ট্রাম্পের এই সিদ্ধান্তে দেশের অন্দরে তো বটেই, রিপাবলিকানদের মধ্যেও মতানৈক্য দেখা দিয়েছে। এভাবে না চললে আমেরিকা বিক্রি হয়ে যাবে বলে মত ট্রাম্পের। শীঘ্রই ফার্মা সংস্থাগুলির উপর শুল্ক বসানো হবে বলেও জানিয়েছেন তিনি।

  • ফেব্রুয়ারি মাসে প্রথমবার চিনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। 
  • মার্চ মাসে আরও ১০ শতাংশ চাপানো হলে শুল্কের হার ২০ শতাংশ হয়।
  • গত সপ্তাহে আরও ৩২ শতাংশ কর চাপান ট্রাম্প। ফলে চিনা পণ্যের উপর আমেরিকার শুল্ক বেড়ে ৫৪ শতাংশ হয়।
  • গতকাল আরও ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ১০৪ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।

অন্য দেশগুলিও ট্রাম্পের শুল্ক থেকে রক্ষা পায়নি। ট্রাম্পের এই নীতির সমালোচনায় সরব হয়েছে তাবড় দেশ। আমেরিকার অন্দরেও সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E20 Petrol : কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
কাল E20 পেট্রোলের বিরোধিতায় আন্দোলন, কেজরিওয়ালের সঙ্গে থাকবেন দেশের এক নামী ব্যক্তিত্ব
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget