এক্সপ্লোর

US-China Relations : চিনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের, ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম দিতে চলেছে বেজিং ?

West Asia Conflict : এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন তিনি, এমনই জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন : ইরানের সঙ্গে কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি আমেরিকা। তাই, হুমকি-হুঁশিয়ারি জারি রয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এরই মধ্যে একদিকে সুর চড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি, আরও এক সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে আমেরিকা। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সাহায্য করতে চলেছে বেজিং। এই পরিস্থিতিতে চিনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন তিনি, এমনই জানিয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজে এক সাক্ষাৎকারের সময় মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয়, ইরানকে সাহায্য এবং সামরিক সরঞ্জাম দিয়ে যেসব দেশ সাহায্য করবে তাদের বিরুদ্ধে ৫০ শতাংশ শুল্ক চাপানোর যে কথা তিনি বলেছেন সেই তালিকায় কি চিনও আছে ? এর উত্তরে ট্রাম্প স্পষ্ট বলেন, "হ্যাঁ, এবং অন্যরাও, কিন্তু হ্যাঁ, চিনও আছে।"

বিশাল পরিমাণ শুল্ক চাপানোর হুমকি দিতে গিয়ে ট্রাম্প বলেন, "নিউজ রিপোর্ট নিয়ে আমি বেশি ভাবি না, কারণ তারা খুব ফেক। কিন্তু, আমি নিউজ রিপোর্টে দেখলাম যে, চিন মিসাইল দিচ্ছে। তারা এমনটা করবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ ওদের সঙ্গে আমার সম্পর্ক আছে এবং আমার মনে হয় তারা (চিন) এমনটা করবে না। শুরুতে হয়তো অল্পবিস্তর করেছে, কিন্তু আমার মনে হয় না ওরা আর এমনটা করবে। কিন্তু ওরা এমনটা করছে বলে আমরা ধরতে পারলে, ওদের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে।" শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই আবার চিনকে তাদের জাহাজগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলায় উদ্দেশে পাঠানোর আহ্বানও জানানো হয়। ট্রাম্প বলেন, "চিন ওদের জাহাজ আমাদের কাছে পাঠাতে পারে। চিন ওদের জাহাজ ভেনিজুয়েলাতেও পাঠাতে পারে। আমরা ওদের বলেছি ভেনিজুয়েলা থেকে কিনতে। আমাদের প্রচুর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা আছে। আমরা সেগুলো (তেল) বিক্রি করব এবং সম্ভবত আরও কম দামে বিক্রি করব।"

এদিকে দীর্ঘ বৈঠকের পরেও আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধের সমাধান সূত্র বেরোয়নি। ফলে দু'সপ্তাহের যুদ্ধবিরতি চলার মাঝে, পাকিস্তানে আলোচনার টেবিলে বসলেও, নিষ্ফলাই রয়ে গেছে আমেরিকা ও ইরানের শান্তি বৈঠক। এ প্রসঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বলেছেন, "দুঃসংবাদ এটাই যে আমরা চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারিনি। আমার মনে হয়, এটা আমেরিকার কাছে যত বড় না দুঃসংবাদ, তার থেকে অনেক বেশি ইরানের কাছে।" একইভাবে ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, "২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবধান থেকে যাওয়ায় শেষ পর্যন্ত আমাদের আলোচনা কোনও চুক্তির রূপ নিতে পারেনি।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget