এক্সপ্লোর

Pak Drone : AK রাইফেল, বুলেট নিয়ে উড়ে এল পাক ড্রোন ! কী পদক্ষেপ BSF-এর ?

Punjab’s Gurdaspur : শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত এলাকার ঘটনা

নয়াদিল্লি : ফের পাকিস্তানের দিক থেকে ভারতে উড়ে এল ড্রোন। যা ফাঁকা নয়, বয়ে নিয়ে আসছিল এ কে সিরিজের রাইফেল এবং তিন ডজনের বেশি বুলেট। যদিও ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর চোখ এড়াতে পারেনি। গুলি করে ড্রোনটিকে নামায় বিএসএফ। শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত এলাকার ঘটনা। বিএসএফের এক মুখপাত্র এমনই জানিয়েছেন। রাত ১টা নাগাদ সীমান্তবর্তী গুরদাসপুর জেলার মেটলা গ্রামের কাছে হেক্সাকপ্টারটির হদিশ মেলে।

বিএসএফের মুখপাত্র জানান, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে গোটা এলাকাটাকে ঘিরে ফেলা হয়। যাতে যোগ দেয় পুলিশও। পরে নবি নগর গ্রামের মাঠ থেকে এ কে রাইফেল, দুটি ম্যাগাজিন ও ৪০টি বুলেটবাহী ড্রোন উদ্ধার হয়। 

গত বছর ডিসেম্বর মাসেও ভারতের আকাশে পাক (Pakistan) ড্রোনের দেখা মিলেছিল। পাঞ্জাবের (Punjab) অমৃতসর সেক্টরে বর্ডার আউট পোস্টের ওপর উড়তে দেখা যায় ড্রোনটিকে। বিএসএফ (BSF) জওয়ানরা গুলি ছুড়ে ড্রোনটিকে নামায়। বাজেয়াপ্ত করা হয় ড্রোনটি। 

তার ক'দিন আগেই পাঞ্জাব সীমান্তেই ড্রোন হানা হয়েছিল। গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। সেদিনই ড্রোনের দিকে গুলি ছুড়েছিল বিএসএফ। কিন্তু তার মধ্য়েই পাকিস্তানের দিকে উড়়ে যায় ড্রোনটি।

তারও কিছুদিন আগে নভেম্বরে পাক সীমান্ত লাগোয়া পাঞ্জাবের একটি গ্রামে একটি ড্রোনকে (Drone) গুলি করে নামিয়েছিল সীমান্তরক্ষী বাহিনী। সেই ঘটনায় একটি বিবৃতি দেওয়া হয়েছিল বিএসএফের তরফে। সেখানে বলা হয়েছিল, '২৮ নভেম্বর রাত ১০ টা ৪৭ মিনিট নাগাদ সীমান্তে মোতায়েন বিএসএফ আধিকারিকরা অদ্ভূত আওয়াজ পেয়েছিলেন। তখনই খেয়াল করেন, পাকিস্তানের দিক থেকে একটি সন্দেহজনক ড্রোন ভারতীয় ভূখণ্ডের ভিতর অমৃতসর গ্রামীণ জেলার ছহরপুর গ্রামের কাছে আসছে। নিয়ম অনুযায়ী, ড্রোনটিকে গুলি ছুড়ে আটকানোর চেষ্টা করা হয়। গুলি লেগেই সেটি মাটিতে আছড়ে পড়ে।' সূত্রের খবর, পরে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় একটি হেক্সাকপ্টার উদ্ধার করেন বিএসএফ আধিকারিকরা। সঙ্গে সাদা পলিথিনে মোড়া সন্দেহজনক কিছু বস্তুরও হদিশ পাওয়া যায়। দুটিই ছহরপুর গ্রামের চাষজমির উপর পড়েছিল। সীমান্তরক্ষী বাহিনীর ধারণা, এভাবে আসলে চোরাচালানের চেষ্টা রুখে দেওয়া গিয়েছে। তার কিছুদিন আগেই আগেই সীমান্তপারের সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মুখে।  

আরও পড়ুন ; ফের ভারতের আকাশে পাক ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget