এক্সপ্লোর

Pakistan Drone: ফের ভারতের আকাশে পাক ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

Punjab: বাজেয়াপ্ত করা হয়েছে ড্রোনটি, এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

নয়াদিল্লি: ফের ভারতের আকাশে পাক (Pakistan) ড্রোনের হানা। পাঞ্জাবের (Punjab) অমৃতসর সেক্টরে বর্ডার আউট পোস্টের ওপর উড়তে দেখা যায় ড্রোনটিকে। বিএসএফ (BSF) জওয়ানরা গুলি ছুড়ে ড্রোনটিকে নামায়। বাজেয়াপ্ত করা হয়েছে ড্রোনটি।  এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 

নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে, গোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ওই ড্রোন কোনও জিনিস ফেলেছে কিনা জানার জন্য। 

বারবার ড্রোনের হামলা:
কদিন আগেই পাঞ্জাব সীমান্তেই ড্রোন হানা হয়েছিল। গুরুদাসপুর জেলার চান্দু ওয়াডালা বিএসএফ (BSF) চৌকির আড়াইশো মিটারও ওপরে উড়তে দেখা যায় ড্রোনটিকে। সেদিনই ড্রোনের দিকে গুলি ছুড়েছিল বিএসএফ। কিন্তু তার মধ্য়েই পাকিস্তানের দিকে উড়়ে যায় ড্রোনটি।
তারও কিছুদিন আগে নভেম্বরে পাক সীমান্ত লাগোয়া পাঞ্জাবের একটি গ্রামে একটি ড্রোনকে (Drone) গুলি করে নামিয়েছিল সীমান্তরক্ষী বাহিনী। সেই ঘটনায় একটি বিবৃতি দেওয়া হয়েছিল বিএসএফের তরফে। সেখানে বলা হয়েছিল, '২৮ নভেম্বর রাত ১০ টা ৪৭ মিনিট নাগাদ সীমান্তে মোতায়েন বিএসএফ আধিকারিকরা অদ্ভূত আওয়াজ পেয়েছিলেন। তখনই খেয়াল করেন, পাকিস্তানের দিক থেকে একটি সন্দেহজনক ড্রোন ভারতীয় ভূখণ্ডের ভিতর অমৃতসর গ্রামীণ জেলার ছহরপুর গ্রামের কাছে আসছে। নিয়ম অনুযায়ী, ড্রোনটিকে গুলি ছুড়ে আটকানোর চেষ্টা করা হয়। গুলি লেগেই সেটি মাটিতে আছড়ে পড়ে।' সূত্রের খবর, পরে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় একটি হেক্সাকপ্টার উদ্ধার করেন বিএসএফ আধিকারিকরা। সঙ্গে সাদা পলিথিনে মোড়া সন্দেহজনক কিছু বস্তুরও হদিশ পাওয়া যায়। দুটিই ছহরপুর গ্রামের চাষজমির উপর পড়েছিল। সীমান্তরক্ষী বাহিনীর ধারণা, এভাবে আসলে চোরাচালানের চেষ্টা রুখে দেওয়া দিয়েছে। তার কিছুদিন আগেই আগেই সীমান্তপারের সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর নর্দান আর্মি কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মুখে।  

রকেট হামলাও:
কয়েকদিন আগেই পাঞ্জাবেই পুলিশ স্টেশনে (Police station) রকেট হামলা হয়েছিল। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা হয়েছিল। তরণ তারণ পুলিশের সাঞ্ঝা কেন্দ্রে এই ঘটনা ঘটেছিল। স্বল্প তীব্রতার বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে বলে খবর। রকেটবাহিত গ্রেনেড ফেলে হামলা চালানো হয়েছে বলেও প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাক সীমান্ত সংলগ্ন থানায় এমন হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।

আরও পড়ুন:  সিকিমে সেনার ট্রাক উল্টে মৃত্যু ১৬ জওয়ানের, জখম ৪

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget