এক্সপ্লোর

দুয়ারে সরকারের পর দুয়ারে রেশন, রাজ্যের দুই জেলায় শুরু প্রকল্পের কাজ

খাদ্য দফতর সূত্রে খবর, আগামীকাল রাজ্যের ২৮টি জায়গায় পাইলট প্রকল্পে দুয়ারে রেশন দেওয়া হবে।

বীরভূম ও পশ্চিম বর্ধমান: বীরভূম ও পশ্চিম বর্ধমানের দু’জায়গায় আজ থেকে চালু হল দুয়ারে রেশন প্রকল্প। করোনা পরিস্থিতিতে বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি গ্রাহকরা। খাদ্য দফতর সূত্রে খবর, আগামীকাল রাজ্যের ২৮টি জায়গায় পাইলট প্রকল্পে দুয়ারে রেশন দেওয়া হবে।

আগেই চালু হয়েছিল, দুয়ারে সরকার। বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর সরকার ক্ষমতায় এলে চালু হবে দুয়ারে রেশন প্রকল্প। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। বৃহস্পতিবার থেকে বীরভূম ও পশ্চিম বর্ধমানে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হল দুয়ারে রেশন। এদিন সকালে বীরভূমের সিউড়িতে হাটজানবাজার ৩৬ নম্বর প্লট এলাকায় জেলার খাদ্য দফতরের উদ্যোগে কার্ড অনুযায়ী বরাদ্দ রেশন পৌঁছে দেওয়া হল গ্রাহকদের বাড়ি বাড়ি। 

করোনার এই পরিস্থিতিতে বাড়ির দরজায় রেশন পেয়ে খুশি গ্রাহকরা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে পলাশডিহা এলাকাতেও দুয়ারে সরকার প্রকল্পে রেশন বণ্টন করা হয়। তবে বাড়ি বাড়ি গিয়ে নয়, এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রেশন তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে। এতদিন এই এলাকার গ্রাহকদের দেড় কিলোমিটার দূরে দুর্গাপুর সিটি সেন্টারে রেশন তুলতে যেতে হত। এবার বাড়ির কাছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই মিলল রেশন।

দুর্গাপুর গ্রাহক জয়া শর্মা বলেন, একে এই গরম, তার ওপর করোনা পরিস্থিতি, অনেক দূরে রেশন আনতে যেতে হত। এখন বাড়ির কাছেই পেলাম। দুর্গাপুর পুরসভার তরফে জানানো হয়েছে, পরবর্তী সময় রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি প্যাকেটে করে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দুর্গাপুর পুরসভা পূর্ত ও খাদ্য বিভাগের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে। যতজনের কার্ড আছে, তা দেখে, পরে প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, শুক্রবার রাজ্যের ২৮টি জায়গায় পাইলট প্রকল্প হিসেবে দুয়ারে রেশন চালু হওয়ার কথা। তার আগে, এদিন বীরভূম ও পশ্চিম বর্ধমানে শুরু হল প্রকল্প। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget