এক্সপ্লোর

Durga Puja 2021: বিজয়া দশমী থেকে দশেরা, আজকের দিনের গুরুত্ব কতখানি?

দশেরা বা দশহরা শব্দটি এসেছে সংস্কৃত থেকে। সন্ধি বিচ্ছেদ করলে হয়, দশ+অহ। 'অহ' শব্দের অর্থ হল দিন।

কলকাতা: অশুভ শক্তির বিরুদ্ধে দুর্গার জয় কিংবা রাবণকে পরাস্ত করতে রামের বিজয়লাভের মধ্য দিয়েই দেশজুড়ে অঞ্চলভেদে পালিত হয় বিজয়া দশমী এবং দশেরা উৎসব। শ্রীশ্রীচণ্ডী কাহিনী অনুসারে, দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে। শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি। তাই বিজয়া দশমী এই বিজয়কেই চিহ্নিত করেন। 

অপরদিকে, মহিষাসুর বধ কাহিনীতে বলা হয়েছে, মহিষাসুরের সঙ্গে  ৯ দিন ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তাঁর বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেনমা দুর্গা। তাই তাকে 'বিজয়া' বলা হয়। পশ্চিমবঙ্গে এই দিনটিকে 'বিজয়া দশমী' হিসেবে পালন করা হলেও সারা দেশে তা 'দশেরা' নামেই পালিত হয়। দশেরা বা দশহরা শব্দটি এসেছে সংস্কৃত থেকে। সন্ধি বিচ্ছেদ করলে হয়, দশ+অহ। 'অহ' শব্দের অর্থ হল দিন। ৯ রাত্রি ১০ দিন ধরে লড়াই শেষে এই দিন দেবীর জয়ের দিন। অন্যদিকে এই দিনেই লঙ্কাধিপতি রাবণকে পরাস্ত করে সীতাকে উদ্ধার করেছিলেন রাম। 

শাস্ত্রমতে, এই দিনে দেবী দুর্গার বিসর্জন কিংবা রাবণের মূর্তি পোড়ানো বিশেষ বার্তাবহ। অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির সঞ্চারের প্রতীকী এই উৎসব। দেবীকে বিসর্জনের পরও বলা হয়, "আসছে বছর আবার এসো।" বিভেদ ভুলে আলিঙ্গন, মিষ্টিমুখ যেন শুভ সূচনার দ্যোতক।  শত্রু বিনাশ করে শান্তি প্রতিষ্ঠার এক প্রয়াস এই বিজয়া। 

এই দিন অপরাজিতা পূজাও হয়। দেবীপুরাণ থেকে জানা যায় দুর্গার আরেক নাম হল 'অপরাজিতা'। অর্থাৎ যার পরাজয় হয় না। যিনি চতুর্ভূজা। হাতে শঙ্খ, চক্র, বর ও অভয়মুদ্রা; গায়ের রং নীল; ত্রিনয়না ও মাথায় চন্দ্রকলা। বিসর্জনের পর পূজামণ্ডপের ঈশানকোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতার লতা রেখে এই দেবীর পূজা করা হয়। পঞ্জিকা অনুসারে, এবার দেবীর দোলায় গমন। শাস্ত্র জানায়, এর ফল হবে মড়ক। ২০২০ সালে করোনা অতিমারির জের আজও বিশ্বে পরিব্যপ্ত। 
 
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী ১৫ অক্টোবর, ২৮ আশ্বিন, শুক্রবার শ্রী শ্রী বিজয়া দশমী। কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা। শ্রী শ্রী দুর্গাদেবীর দোলায় গমন। দশমী তিথি আরম্ভ, বাংলা– ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। সময়– সন্ধ্যা ৬টা ৫৪ মিনিট। দশমী তিথি শেষ, বাংলা– ২৮ আশ্বিন, শুক্রবার। সময়– সন্ধ্যা ৬টা ০৩ মিনিট। সকাল ৯টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৮ টা ২৯ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।

এই দশমীর সঙ্গে যোগ রয়েছে নীলকণ্ঠ পাখিরও। অনেক বাড়িতে এ দিন নীলকন্ঠ পাখি উড়িয়ে দেওয়ার প্রথা রয়েছে। যদিও এই পাখি রাখা বেআইনি। তবে নিয়ম মেনে যেমন শোভাবাজার রাজবাড়িতে মাটির নীলকন্ঠ পাখি বানিয়ে তা বিসর্জন দেওয়া হয়। শিবের আরেক নাম নীলকণ্ঠ। নীল বর্ণের জন্য নীলকণ্ঠ পাখিকে শিবের অংশ বলে মনে করা হয় হিন্দু ধর্মে। শাস্ত্র মতে প্রথা যে নীলকণ্ঠ পাখি আগে কৈলাসে গিয়ে মহাদেবকে পার্বতীর আগমন বার্তা দেবে।

শরতের  নীল আকাশ, রামায়ণে উল্লিখিত দেবী দুর্গার আরাধনায় রামের ১০৮টি 'নীলপদ্ম' দান কিংবা নীলকণ্ঠ পাখি, দেবী দুর্গার সঙ্গে নীল রঙের যোগ এক অন্য গল্প বলে। উমাকে বিদায়ের দিনে বাঙালি মনও ব্যথায় নীল হয় বৈকি! 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
ফের ছাত্র-আন্দোলন, সমর্থন জানাল ককরোচ জনতা পার্টি ; অনশনে ছাত্রনেতা
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget