এক্সপ্লোর

কলকাতায় ২ জন যাত্রী নিয়ে চলছে অটো, কোথায় বাড়ল ভাড়া, কোথায় বাড়ল না?

উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের রাসবিহারী সর্বত্রই দেখা মিলছে অটোর। যদিও বেশি ভাড়া গুণেই শুরু হয়েছে যাতায়াত।

কলকাতা: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আজ থেকে শহরের রাস্তায় ফের চলতে শুরু করল অটো। লকডাউন ঘোষণার পর থেকে অটো চলাচল বন্ধই ছিল। লকডাউনের চতুর্থ পর্যায়ের ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী জানান, ২৭ মে থেকে অটো চলতে শুরু করবে শহরে। তবে মানতে হবে বিশেষ নিয়ম। করোনা সতর্কতা মেনেই তৈরি হয়েছে নিয়ম। করোনা-সাবধানতা অবলম্বন করে অটো চালাতে হবে। দূরত্ব-বিধি মানতে চালক ছাড়া ২ জন করে যাত্রী নেওয়া হচ্ছে। সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। বেশ কয়েকটি রুটে ভোর বেলা থেকেই বুধবার চোখে পড়ে অটো। উত্তরের শোভাবাজার থেকে দক্ষিণের রাসবিহারী সর্বত্রই দেখা মিলছে অটোর। নির্দিষ্ট ভাড়ার থেকে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে। যদিও বেশি ভাড়া গুণেই শুরু হয়েছে যাতায়াত। নির্দিষ্ট ভাড়ার থেকে ৭-৮ টাকা বেশি দিতে হচ্ছে। যদিও, যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বেশি ভাড়া গুণতে আপত্তি নেই, এমনটা বলছেন অনেকেই। উত্তর কলকাতার উল্টোডাঙা থেকে জোড়াবাগান রুটে অটোভাড়া যেখানে সাধারণত ১৪ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ২০ টাকা। দক্ষিণ কলকাতায় অটো চলছে, হাজরা মোড় থেকে বন্ডেল গেট, হাজরা মোড় থেজে বালিগঞ্জ, রাসবিহারি থেকে বেহালা, রাসবিহারি থেকে গড়িয়াহাট রুটে । জানা যাচ্ছে, ৮-১০ টাকা যে রুটে সাধারণ ভাড়া, সেখানে নেওয়া হচ্ছে ১০ থেকে ১৫ টাকা অবধি। আবার সিঁথির মোড় থেকে কামারহাটি রুটে সাধারণ ভাড়াতেই চলছে অটো।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশের অভিযোগ, CJP-র নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ দিল্লি পুলিশের...
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget