এক্সপ্লোর

Dust Storm in Delhi: আচমকা ধুলোঝড়ে ঢাকল রাজধানী, একধাক্কায় বিষিয়ে গেল বাতাস, যে কারণে এমন পরিস্থিতি...

Delhi Air Quality: পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে, দৃশ্যমানতা কমে দাঁড়ায় ১ হাজার মিটারে।

নয়াদিল্লি: কার্যতই নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। গ্রীষ্ম এবং বর্ষায় অন্তত তা থেকে ছাড় মেলে কিছুটা। কিন্তু মঙ্গলবার সকালে ধুলোর ঝড়ে কার্যতই ঢেকে গেল রাজধানী (Dust Storm in Delhi)। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে দাঁড়ায় যে, দৃশ্যমানতা কমে দাঁড়ায় ১ হাজার মিটারে। ফলস্বরূপ একধাক্কায় দিল্লির বাতাসের গুণমানও নেমে যায়। বেলা বাড়লে পরিস্থিতির যদিও বা কিছুটা উন্নতি হয়, ধুলোঝড়ের হাত থেকে দিল্লিবাসীর রেহাই নেই (Delhi Air Quality)।

আবহাওয়া দফতর জানিয়েছে, কমপক্ষে আরও ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১৮ মে পর্যন্ত এই ধুলোঝড় চলবে। দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানেও একই পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মধ্যপ্রদেশ এবং বিদর্ভকে ঘিরেও রয়েছে পূর্বাভাস। কিন্তু আচমকা এমন ধুলোঝড়ের কারণ কী, কোথা থেকে উৎপত্তি তার, উঠছে একাধিক প্রশ্ন। 

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারতের কিছু জায়গায় বাতাসের দিক পরিবর্তন হয়। দিল্লির সমতল এলাকার থেকে তার উচ্চতা ছিল ৯০০ মিটার। ঝড়ের সঙ্গে ধুলো মিশে গিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে পূর্বের দিকে ছুটে আসে। আবহাওয়া দফতরের অভিজ্ঞ বিজ্ঞানী সোমা সেনরায় জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্প নেই, ফলে বৃষ্টিরও দেখা নেই। তা থেকেই এমন পরিস্থিতি। পাকিস্তান, মধ্যপ্রদেশ হয়ে এগিয়ে আসে।

আরও পড়ুন: Assam Police: ভুঁড়ি থাকলে চাকরিতে নয়, নিতে হবে VRS, পুলিশ বাহিনীকে চাঙ্গা রাখতে সিদ্ধান্ত অসম সরকারের

আবহবিদরা জানিয়েছেন, ঠান্ডা এবং উষ্ণ বাতাস পরস্পরের সংস্পর্শে এলে এমন পরিস্থিতি তৈরি হয়। ঠান্ডা বাতাস, উষ্ণ বাতাসকে ঠেলে তার জায়গা অধিকার করে। ফলে উষ্ণ বাতাস উপরে উঠে যায়। ফলে সেখানে উচ্চচাপ তৈরি হয়। তার ফলেই এমন অ্যান্টিসাইক্লোনিক ট্রাফের উৎপত্তি ঘটে। বিগত কয়েক দিন ধরে উত্তর-পশ্চিম ভারতে যে তাপপ্রবাহ চলেছে, তার ফলেই ধুলোর পরিমাণ বেড়েছে এবং তা থেকেই ধুলোঝড়ের দাপট দেখা গেল বলে মত আবহবিদদের। 

এ দিন সকালে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে, সকাল ৯টায় দৃশ্যমানতা ছিল ১১০০ মিটার। এর ফলে বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রাও একধাক্কায় বেড়ে গিয়েছে। ভোর ৪টেয় প্রতি কিউবিক মিটারে যেখানে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ছিল ১৪০ মাইক্রোগ্রাম, সকাল ৮টায় তা বেড়ে হয় ৭৭৫ মাইক্রোগ্রাম।  বাতাসের সূক্ষ্ম ধূলিকণা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানব শরীরের শ্বাসযন্ত্রে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হতে পারে। এ দিন দিল্লিতে তাপমাত্রাও ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হলে পরিস্থিতি থেকে রেহাই নেই বলে মত আবহবিদদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget