এক্সপ্লোর

নয়াচরের ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের দুয়ারে ত্রাণের আশ্বাস, তরজা তৃণমূল-বিজেপির

২৬ মে ইয়াস আছড়ে পড়ার দিন, হুগলি আর হলদি নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়েছিল নয়াচর।

নয়াচর: ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে সরকারি সাহায্য দেওয়া হবে। হুগলি ও হলদি নদীর মোহনায় ইয়াস বিধ্বস্ত দ্বীপ ঘুরে দেখে আশ্বাস দিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তরজায় জড়িয়েছে তৃণমূল আর বিজেপি। 

ইয়াসের তাণ্ডবে সমুদ্রের নোনাজল ঢুকে ভেসে গিয়েছে শয়ে শয়ে মাছের ভেড়ি। যার জেরে পূর্ব মেদিনীপুরে বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন শয়ে শয়ে মত্‍স্যচাষি। এই পরিস্থিতিতে নয়াচর দ্বীপ ঘুরে দেখলেন মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। 

২৬ মে ইয়াস আছড়ে পড়ার দিন, হুগলি আর হলদি নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবিত হয়েছিল নয়াচর। ভেড়ির প্রায় সমস্ত মাছই জলের তোড়ে নদীতে ভেসে যায় সেদিন। শনিবার মৎস্যমন্ত্রী জানিয়েছেন, দুয়ারে ত্রাণ প্রকল্পে নয়াচরে শিবির করে ক্ষতিগ্রস্ত মাছচাষিদের সরকারি সাহায্য দেওয়া হবে। 

মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নয়াচরবাসী। নয়াচরের বাসিন্দা রাজু হালদারের কথায়, হুগলি ও হলদি নদীর মোহনায় গড়ে ওঠা নয়াচর দ্বীপের আয়তন ৬৪ বর্গ কিলোমিটার। বিশাল চরভূমিতে বাম আমল থেকে বসবাস শুরু করেন মৎস্যজীবীরা। 

পূর্বতন বাম সরকারের আমলে মৎস্য দফতর প্রায় ৭০০ একর জায়গায় ১১৬টি পুকুর খনন করে মাছ চাষের জন্য লিজ দেয় বেশ কিছু সমবায়কে। সরকারি হিসেব অনুযায়ী, নয়াচরে এখন আড়াই হাজার মানুষের বাস। সুন্দরবনের মতো নয়াচরেও ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে ভেড়ি তৈরির অভিযোগ উঠেছে বারবার। এহেন দ্বীপে ত্রাণ বিলি নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। 

তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি, তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, নয়াচরে অধিকাংশ মাছের ভেড়ির কোনো আইনি বৈধতা নেই। সরকারি ক্ষতিপুরণ নিয়ে রাজ্যের শাসকদল আসলে তৃণমূল নেতাদের পকেট ভর্তির পরিকল্পনা নিয়েছে। পূর্ব মেদিনীপুরের যুব তৃণমূলের সহ সভাপতি আজগর আলি জানিয়েছেন, তরজা নয়, ক্ষতিগ্রস্ত মানুষগুলো চাইছেন এই বিপদে পাশে দাঁড়াক সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget