এক্সপ্লোর

Earthquake : সাত সকালে ২টি ভূমিকম্প আফগানিস্তানে, গত ১ মাসে বারবার দুলে উঠছে পড়শি দেশ

স্থানীয় সময় সকাল ৪:৫১ এবং ৫:১৬ টায় আঘাত হানে এই ভূমিকম্প দুটি । কিছুদিন আগেও একবার ভূমিকম্প হয়েছিল সেখানে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে মানুষ।

নয়া দিল্লি : শুক্রবার মায়ানমার । আর শনিবার আফগানিস্তান।  ২৯ মার্চ সকালে কেঁপে উঠল ভারতের এই পড়শি দেশ।  আফগানিস্তানে ৪.৭ এবং ৪.৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়।  স্থানীয় সময় সকাল ৪:৫১ এবং ৫:১৬ টায় আঘাত হানে এই ভূমিকম্প দুটি । কিছুদিন আগেও একবার ভূমিকম্প হয়েছিল সেখানে। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসে মানুষ।

এখনও পর্যন্ত আফগানিস্তানে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিন আফগানিস্তানে ভূমিকম্পের আগে ফের ভূমিকম্প অনুভূত হয় মায়ানমারে।  কম্পন অনুভূত হয় থাইল্যান্ডেও।  ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে দুলে উঠেছিল মান্দালয়। আর তার অভিঘাতে দুলে উঠেছিল পড়শি দেশগুলির বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া । প্রাণ হারিয়েছেন ১৪৪ এরও বেশি মানুষ। সংখ্যাটা বাড়ারই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।  

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে ৪.৩ এবং ৪.৭ মাত্রার ভূমিকম্পকে মধ্যম শ্রেণীর ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। তবে ভূমিকম্প বিশেষজ্ঞদের মতো, এরকম ভূমিকম্পকে দুর্বল ভাবাটা ভুল। এই মাত্রার ভূমিকম্পগুলিও ব্যাপক ক্ষতি করার ক্ষমতা রাখে।

আফগানিস্তানে ভূমিকম্পের ধাক্কা
আফগানিস্তানে ঠিক ৮ দিন আগে অর্থাৎ ২১ মার্চ ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। National Center for Seismology (NCS)-এর প্রতিবেদনে উল্লেখ, এর কেন্দ্র ছিল মাটির ১৬০ কিমি নিচে। আফগানিস্তানে ১৩ মার্চও একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৪ । অর্থাৎ বারে বারে রিখটার স্কেলে ৪-এর আশেপাশে মাত্রার ভূমিকম্প হয়েই চলেছে আফগানিস্তানে। 

 মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্প
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে মায়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪৪ জনের মৃত্যু হয়েছে এবং ৭৩০ জনের বেশি আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মায়ানমার ছাড়াও ভূমিকম্পের তীব্র ধাক্কায় থাইল্যান্ডেও ব্যাপক ক্ষতি করেছে। দুর্ঘটনায় ব্যাংককে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

 

 

সেরা শিরোনাম

CJP : জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
জেলমুক্তির পর ঘণ্টাখানেকও গড়াল না ! ফের CJPর আশুতোষ-সৌরভকে নোটিস দিল্লি পুলিশের
France Unrest : জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
Cockroach Janta Party : জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের
জেল থেকে মুক্তি পেতেই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত ককরোচ জনতা পার্টির সৌরভ-আশুতোষের
Abhijeet Dipke : 'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে
'আমার চেয়ে অনেক অনেক বড় নেতা', এদের নির্দেশ মেনে চলতে প্রস্তুত CJP-র অভিজিৎ দীপকে

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget