এক্সপ্লোর

Earthquake News: ভর সন্ধেয় ফের ভূমিকম্প বাংলাদেশে, মাটি কাঁপল ঢাকার, উৎপত্তিস্থল সেই নরসিংদী

Dhaka Earthquake News: শুক্রের পর শনিবারও মাটি কাঁপল, সকাল থেকে দু'বার।

ঢাকা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। শুক্রের পর শনিবারও মাটি কাঁপল ঢাকার। এক বার নয়, সকাল থেকে দু'বার। ভূমিকম্পের উৎপত্তিস্থলও সেই নরসিংদী। ঢাকা-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এদিন নতুন করে ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। এদিন নতুন করে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, স্পষ্ট নয় এখনও পর্যন্ত। তবে পর পর দু'দিন ভূমিকম্পে মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে। (Dhaka Earthquake News)

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানিয়েছে, শনিবার সন্ধে ৬টা বেজে ঠিক ৬ মিনিটে মাটি কেঁপে ওঠে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এদিন সম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে কম্পন ছড়িয়ে পড়ে সর্বত্র। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩। (Earthquake News)

ঢাকা ও আশপাশের জেলায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। অন্য দিকে, ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের দাবি, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.৭ ছিল।

তবে শনিবার সন্ধেয় প্রথম নয়, এদিন সকালেও পলাশ উপজেলায় মৃত কম্পন অনুভূত হয়। সকাল ১০টা বেজে ৩৬ মিনিটে কেঁপে ওঠে মাটি। তখন কম্পনের তীব্রতা ছিল ৩.৩। শুক্রবার যে ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, এখনও তার ভয়াবহতা কাটেনি। তীব্র কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। ভেঙে পড়ে বাড়িঘর। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যান ১০ জন। আহত হয়েছেন ৬০০-র বেশি মানুষ।

পর পর এভাবে মাটি কেঁপে ওঠায় অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, এখন তো তবু তীব্রতা কম রয়েছে। বড় ভূমিকম্প হলে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে গোটা বাংলাদেশে। ২০০৯ সালে একটি সমীক্ষায় বলা হয়, কম্পনের তীব্রতা ৭ বা তার বেশি হলেই ঢাকা শহরে ৭২ হাজার বাড়ি ভেঙে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে আরও ১ লক্ষ ৩৫ হাজার। দুর্যোগ মোকাবিলায় তখন থেকেই প্রস্তুত হতে নির্দেশ দেন বিশেষজ্ঞরা।

গতকাল বাংলাদেশে ভূমিকম্প হলে, সেই কম্পন অনুভূত হয় কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও। মাটি কাঁপতে থাকে বেশ কয়েক সেকেন্ড ধরে, সিলিং ফ্যান, আলো দুলতে থাকে সব। বাংলাদেশে তীব্র ভূমিকম্প হলে পশ্চিমবঙ্গেও বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই ক্রমশ বাড়ছে উদ্বেগ।

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget