এক্সপ্লোর

Earthquake: মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল জাকার্তা, একাধিক মৃত্যু, জখম বহু

Earthquake in Indonesia: ইন্দোনেশিয়াতেই ভূমিকম্পের এপিসেন্টার। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত রাজধানী জাকার্তায়।

নয়াদিল্লি: মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সোমবার দুপুরে একটু আগে আঘাত হানে ভূমিকম্প। সেদেশের প্রশাসন সূত্রে জানানো হয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনূভূত হয়েছে ইন্দোনেশিয়ায়।

এপিসেন্টার কোথায়?
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সিয়ানজুর (Cianjur)এলাকায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। এখনও সুনামির কোনও সতর্কতা দেওয়া হয়নি। 

 

একাধিক মৃত্যু:
দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্পের কারণে একাধিক মৃত্যুর খবর মিলেছে। এএনআই- সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্তত তিন শতাধিক বাসিন্দা জখম হয়েছেন।

এটাই প্রথম নয়, কদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া।  গত শুক্রবারই পশ্চিম ইন্দোনেশিয়া কেঁপে উঠেছিল ভূমিকম্পে। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬.৯। সুমাত্রার বেংকুলু (Bengkulu)-এর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে Enggano- নামের একটি ছোট দ্বীপের কাছে সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল। তার কিছুক্ষণ পরেই আরও একবার কেঁপে ওঠে ওই এলাকা। যদিও তাতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ওই ভূমিকম্পের পরেই Indian Ocean Tsunami Warning and Mitigation System (IOTWMS) -থেকে একটি সতর্কতা দেওয়া হয়েছিল। যদিও তাতেও সুনামি সংক্রান্ত কোনও সতর্কতা ছিল না। 

কেন বারবার ভূমিকম্প?
প্রশান্ত মহাসাগরের 'রিং অফ ফায়ার'-এলাকায় অবস্থান ইন্দোনেশিয়ার। ভূতাত্ত্বিক গঠনের কারণেই এই এলাকায় প্রায়শই ছোট-বড় ভূমিকম্পের ঘটনা ঘটে। এই এলাকায় টেকটনিক প্লেট (tectonic plates)-এর অবস্থান এবং তাদের সংঘর্ষের কারণেই বারবার ভূমিকম্প সংক্রান্ত ঘটনা ঘটে থাকে। ২০১৮ সালে ওই এলাকায় একটি ভূমিকম্প এবর তার পরপরই সুনামি ঘটে, সেই ঘটনায় ২ হাজারেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়। তবে সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। সুমাত্রা-আন্দামান ভূমিকম্পের কারণে বিপুল এলাকা জুড়ে সুনামি হয় এবং তার জন্য একাধিক দেশজুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়। ২ লক্ষেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। ভারত মহাসাগরে, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ এবং ভারতের উপকূল এলাকাতেও বড়সড় ধাক্কা দিয়েছিল সুনামি। বহু প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতিও হয়েছিল।

    

 

আরও পড়ুন: ১৮,২০০-র বড় সাপোর্ট ভাঙল নিফটি, আতঙ্ক শুরু বাজারে, কীভাবে বিনিয়োগ করবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget