এক্সপ্লোর

Azad Mallik News : 'আলুপরাঠা তৈরি করতে হবে', পাকিস্তান থেকে আসত সাংকেতিক বার্তা, বিরাটি থেকে ধৃত পাকিস্তানীর জঙ্গিযোগ?

West Bengal Pakistan National Arrested :কোড ল্যাঙ্গোয়েজে আসত বার্তা।  যেগুলো আপাতভাবে দেখলে সাধারণ কথাই মনে হবে, কিন্তু তদন্তে দোখা গিয়েছে সেগুলি গোপন কথা চালাচালি !

প্রকাশ সিন্হা, কলকাতা : শুধু পাসপোর্ট নয়, জাল ভিসাও তৈরি করত পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক। ইউরোপের বিভিন্ন দেশের জন্য জাল ভিসা তৈরি করে দিত আজাদ। খোলা বাজার থেকে ভিসা ছাপিয়ে বিদেশে লোক পাঠানো হত। একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক সম্পর্কে। আর সবথেকে আতঙ্কের বিষয়, তার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ হত নিয়মিত। ওই দেশ থেকে কোড ল্যাঙ্গোয়েজে আসত বার্তা।  যেগুলো আপাতভাবে দেখলে সাধারণ কথাই মনে হবে, কিন্তু তদন্তে দোখা গিয়েছে সেগুলি গোপন কথা চালাচালি !

জাল পাসপোর্টকাণ্ডে বিরাটি থেকে ধৃত, পাকিস্তানের নাগরিক আজাদ মল্লিক সম্পর্কে ED সূত্রে খবর, সে তার দুটি মোবাইল ফোন থেকেই প্রচুর তথ্য মুছে ফেলেছিল। ধৃতের মোবাইল ফোন থেকে তথ্য পুনরুদ্ধার করে ফেলেছেন গোয়েন্দারা।  ED সূত্রে দাবি, আজাদ মল্লিক নিজের পাক-যোগ আর কুকীর্তি ঢাকতে ফোন থেকে যাবতীয় হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে দিয়েছিল। এমনকি হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দিয়েছিল সে।

ED সূত্রে খবর, আজাদের সঙ্গে পাকিস্তানের নাগরিকদের নিয়মিত কথাবার্তা হত। কখনও, 'সকালে ব্রেকফাস্ট করে নিও', আবার কখনও 'আলু পরাঠা তৈরি করতে হবে'। মনে হবে , এগুলো তো সাধারণই কয়েকটা কথা। কিন্তু চ্যাটের গতি প্রকৃতি দেখে গোয়েন্দারাবুঝে যান, এগুলো আসলে কোড ল্যাঙ্গোয়েজে বার্তা। পাকিস্তান থেকে এই ধরনের সাঙ্কেতিক নির্দেশ আসত আজাদের কাছে। ED সূত্রে খবর, এই ধরনের সাঙ্কেতিক নির্দেশের কোনও জবাব দিত না আজাদ। কিন্তু সাধারণ মেসেজ হলে তো , তার জবাবও দেওয়ার কথা। 

জাল পাসপোর্টকাণ্ডে জেলবন্দি আজাদ মল্লিক যে ২৮ থেকে ৩০টি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন, তার মধ্যে পাকিস্তানি নাগরিকরাও অ্যাকটিভ ছিল। ED সূত্রে খবর, ধৃত আজাদের মোবাইল ফোন থেকে প্রায় ২০ হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 

পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা পাক নাগরিক আজাদ মল্লিক জাল ভিসা চক্রের সঙ্গেও জড়িত। ইউরোপের দেশগুলির জন্য জাল ভিসা বানিয়ে লোক পাঠাত আজাদ। তা ছাড়া, দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার মতো দেশের জন্যও জাল ভিসা বানিয়ে দিত। খোলা বাজার থেকে নিজেই ভিসার কাগজ ছাপিয়ে নিত। এরপর মোটা টাকার বিনিময়ে জাল ভিসায় বিদেশে লোক পাঠানো হত। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাক নাগরিক আজাদ মল্লিকের জঙ্গি-যোগও খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
North 24 Pargana News: তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি
তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি
TMC Leader Arrested: আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
El Nino : স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস
স্বস্তি নেই ! গত কয়েকবছরের সর্বনিম্ন বৃষ্টিপাত হতে পারে এবার, 'এল-নিনো' নিয়ে ভয়ঙ্কর পূর্বাভাস

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget