এক্সপ্লোর

Money Laundering Case: অনাদায়ী ঋণের টাকায় গয়না, ফ্ল্যাট! জেট এয়ারওয়েজের ৫৩৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

Jet Airways: ২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে কমপক্ষে ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED.

নয়াদিল্লি: আর্থিক দুর্নীতির অভিযোগ ছিলই আগে থেকে। এবার জেট এয়ারওয়েজের সম্পত্তি বাজেয়াপ্ত হল (Jet Airways)। জেট এয়ারওয়েজ (ইন্ডিয়া) লিমিটেডের ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED. ১৭টি ফ্ল্যাট, বাংলো, বাণিজ্যিক ভবন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে জেট এয়ারওয়েজ, সংস্থার প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল, তাঁর স্ত্রী অনিতা গোয়েল, ছেলে নিভান গোয়েলের নামে থাকা সম্পত্তি। ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও লন্ডন এবং দুবাইয়ের সম্পত্তিও বাজেয়াপ্ত। (Money Laundering Case)

২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে কমপক্ষে ৫৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED. গোয়েলদের নামে থাকা সম্পত্তি ছাড়াও, জেটএয়ার প্রাইভেট লিমিটেড, জেট এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবারই গোয়েলের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে ED. তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করেছিল কানাড়া ব্যাঙ্ক। 

গোয়েলের বিরুদ্ধে জালিয়াতির এফআইআর দায়ের করে কানাড়া ব্যাঙ্ক। তারা জানায়, মোট ৮৪৮ কোটি টাকার ঋণ দেওয়া হয় জেট এয়ারওয়েজকে। তার মধ্যে ৫৩৮ কোটি টাকা বকেয়া রয়েছে। সেই মামলায় এ বছর ১ সেপ্টেম্বর গোয়েলকে গ্রেফতার করে ED. সেই থেকে মুম্বইয়ের আর্থার রোড জেলে রয়েছেন গোয়েল। ED-র অভিযোগ, জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা হাওয়ালা মারফত বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছেন। 

আরও পড়ুন: Rules Changed from 1 Nov 2023: আজ থেকে বদলে গেছে টাকা সংক্রান্ত এই নিয়মগুলি, আপনার ওপর পড়বে প্রভাব ?

ED-র দাবি, বিদেশে টাকা পাচার করে প্রথমে একাধিক ট্রাস্ট গড়ে তোলেন গোয়েল। তার মাধ্যমে স্থাবর সম্পত্তি কেনেন। ওই সব ট্রাস্টের টাকা আর কিছুই নয়, অপরাধ প্রক্রিয়া। অডিট রিপোর্ট তুলে ধরে ED জানায়, জেট এয়ারওয়েজ যে টাকা ঋণ নেয়, তা দিয়ে আসবাবপত্র, জামা-কাপড়, গহনা এবং সম্পত্তি কেনা হয়। গত ১২ সেপ্টেম্বর আদালতে শুনানি চলাকালীন গোয়েল জানিয়েছিলেন, ঋণের টাকাতেই বিমান সংস্থা চলে। একে আর্থিক তছরুপ বলা যায় না। 

আদালতে গোয়েলের আইনজীবী আব্বাদ পণ্ডা, অমিত দেসাই এবং অমিত নায়েক জানান, নিজের বা পরিবারের নামে কোনও ঋণ নেননি গোয়েল। তাঁরা কেউ গ্যারান্টারও ছিলেন না। বরং ২০১১ সালের আগে জেট এয়ারওয়েজ যে পরিমাণ ঋণ নেয়, তা সাহারা এয়ারলাইন্স কিনতে ব্যবহৃত হয়। ব্যবসার রেকর্ডে এগুলির উল্লেখ রয়েছে। জেট এয়ারওয়েজই শুধু নয়, বাকি বিমান সংস্থাগুলিও সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাঙ্কের টাকাতেই বিমান পরিবহণ ব্যবস্থা চলে। একে তছরুপ বলা যায় না।

আদালতে গোয়েলর আইনজীবী আরও জানান, অর্থনীতিতে সঙ্কটাবস্থা চলছিল। তার জন্যই কিছু পরিমাণ ঋণ শোধ করা সম্ভব হয়নি। এর সাপেক্ষে আদালত জানায়, নিজের নামে থাকা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দেননি গোয়েল। দেশে এবং বিদেশে নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির তথ্যও প্রকাশ করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget