এক্সপ্লোর

তবলিঘি জামাতের ট্রাস্টের সন্ধান মিলেছে, জানাল ইডি

তদন্ত যত এগোবে তত মৌলানা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় হবে। তবলিঘি জামাত ও তার আধিকারিকদের বিরুদ্ধে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চও তদন্তে নেমেছে।

নয়াদিল্লি: তবলিঘি জামাতের যে ট্রাস্টের ব্যাপারে অভিযোগ উঠেছিল, তার সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, এই ট্রাস্টের নাম কাসিফ উল উলুম। এর পাস বইয়ের খোঁজ মিলেছে, এ নিয়ে জেরা করা হবে মৌলানা সাদ ও তাঁর ছেলেদের। এখনও পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে প্রায় ৯০ লাখ টাকা বিদেশে পাঠানো হয়েছে। ইডি সেই ব্যক্তিরও সন্ধান পেয়েছে যিনি বিদেশে টাকা পাঠাতেন। তবলিঘি জামাত কাণ্ডের তদন্ত ইডি করছিল অর্থ পাচার আইনের আওতায়। এর আগে তারা এ ব্যাপারে আয়কর ও অন্যান্য সরকারি বিভাগের থেকে তথ্য চায় কিন্তু ট্রাস্টের ব্যাপারে কোনও তথ্য হাতে আসেনি। ফলে ইডি আধিকারিকরা বুঝতে পারছিলেন না, তবলিঘি জামাতের অর্থ বিদেশে পাচার করা হয় কী করে, অর্থ তাদের কাছে পৌঁছচ্ছেই বা কী করে। এবার তাদের ট্রাস্টের খোঁজ পেয়েছে তারা। এই ট্রাস্টের অ্যাকাউন্ট খোলা হয়েছে দিল্লির নিজামুদ্দিনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চে। ইডি এ ব্যাপারে তথ্য পেতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে। ইডি জানতে চায়, এই ট্রাস্টের সঙ্গে তবলিঘি জামাতের কী সম্পর্ক, মৌলানা সাদ ও তাঁর ছেলেদের সঙ্গেই বা সম্পর্ক কী। সূত্রের খবর, তদন্তে বেশ কিছু নাম সামনে এসেছে। এদের মধ্যে একজনের নাম নিজামি, তার হোটেল ও সুগন্ধীর ব্যবসা রয়েছে। এছাড়া আব্বাস আফগানি নামে এক ব্যক্তির ওপরেও সন্দেহ ঘণীভূত, অভিযোগ, হাওয়ালার কারবার করে সে। দিল্লি পুলিশ যে সব নথি পাঠিয়েছে, সেগুলি উর্দু থেকে হিন্দিতে অনুবাদ করা হচ্ছে, তাতে অনেক লুকনো তথ্য রয়েছে বলে অনুমান। তবে ইডি সূত্রের খবর, এখনও টাকা পাচারের সঙ্গে মৌলানা সাদের সরাসরি যুক্ত থাকার খবর মেলেনি। কিন্তু তদন্ত যত এগোবে তত মৌলানা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় হবে। তবলিঘি জামাত ও তার আধিকারিকদের বিরুদ্ধে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চও তদন্তে নেমেছে। জারি হয়েছে বিভিন্ন ধারায় মামলা। তাদের রিপোর্টের ভিত্তিতে টাকা পাচারের মামলার তদন্ত করছে ইডি।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget