এক্সপ্লোর

Elon Musk: ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে ঠিক কত টাকা খরচ করেছেন ইলন মাস্ক? সামনে এল চমকপ্রদ তথ্য

Donald Trump: SpaceX ও Tesla-র কর্তা মাস্ক পৃথিবীর ধনীতম ব্যক্তি।

ওয়াশিংটন: আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে নিজের গাঁটের কড়ি খসিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। কিন্তু সেই টাকার পরিমাণ কয়েকশো কোটি নয়, কয়েক হাজার কোটি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে প্রায় ২৭০ কোটি ডলার খরচ করেছেন তিনি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ হাজার ২৮৬ কোটি টাকা। এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক 'ডোনার' মাস্ক। (Elon Musk)

SpaceX ও Tesla-র কর্তা মাস্ক পৃথিবীর ধনীতম ব্যক্তি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে গোড়া থেকেই ট্রাম্পকে সমর্থন করে আসছিলেন। ট্রাম্পের হয়ে প্রচারে টাকা ঢালা ছাড়াও, তিনি নিজে ট্রাম্পের জনসভায় অংশ নিয়েছেন।  পুরস্কারস্বরূপ নিজের সরকারে মাস্ককে গুরুত্বপূর্ণ দায়িত্বও সঁপে দিয়েছেন ট্রাম্প। আর সেই আবহেই ট্রাম্পকে জেতাতে মোট কত টাকা ঢেলেছেন মাস্ক, সেই হিসেব সামনে এল। (Donald Trump)

ট্রাম্পকে জেতাতে মাস্ক যে বিপুল পরিমাণ খরচ করেছেন, তা আগে কখনও দেখা যায়নি, অন্তত ২০১০ সাল থেকে এত টাকার রাজনৈতিক অনুদান কোনও এক ব্যক্তির থেকে আসেনি বলে জানিয়েছে অলাভজনক সংস্থা OpenSecrets. The Washington Post জানিয়েছে, ট্রাম্পের আর এক স্পনসর টিম মেলন যেখানে ২০০ মিলিয়ন ডলার খরচ করেছেন, তাঁকে ছাপিয়ে গিয়েছেন মাস্ক। এতদিন টিমই রিপাবলিকানের সবচেয়ে বড় স্পনসর ছিলেন। 

জানা গিয়েছে, নির্বাচনী প্রচার সংস্থা America PAC-কেই শুধু ২৩৮ মিলিয়ন ডলার দিয়েছেন মাস্ক। ট্রাম্পের প্রচারের জন্য মাস্কই ওই সংস্থার সূচনা করেন। পাশাপাশি, ট্রাম্পের ভাবমূর্তি উদ্ধারের দায়িত্ব ছিল যে দুই সংস্থার হাতে, সেই RBG, PAC-কে মাস্ক ২০ মিলিয়ন ডলার দিয়েছেন।  নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে রয়েছেন মাস্ক। সেই নিয়ে যদিও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বার্থের সংঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। 

আগামী দিনে ট্রাম্প সরকারে মাস্কের গুরুত্ব বাড়তে চলেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই মাস্ককে ফোন করে কথা বলেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজং। গাজায় হামাসের হাতে বন্দি ১০০ পণবন্দিকে উদ্ধার করতে যাতে ট্রাম্প সাহায্য করেন, সেই নিয়ে মাস্কের কাছে আবেদন জানান তিনি। যে যুদ্ধকে ঘিরে উত্তাল গোটা বিশ্ব, সেই নিয়ে কোনও দেশের প্রেসিডেন্ট এক শিল্পপতিকে ফোন করছেন, এমনটা আগে শোনা যায়নি বলে মত অনেকেরই। তাই আগামী দিনে ট্রাম্প সরকারে মাস্কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget